আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

দুবাই বিমানবন্দরে গুঁড়িয়ে গেল যাত্রীবোঝাই বিমান

দুবাই বিমানবন্দরে গুঁড়িয়ে গেল যাত্রীবোঝাই বিমান

দুবাই বিমানবন্দরে ভেঙে পড়ল ভারত থেকে যাওয়া যাত্রীবোঝাই বিমান। এমিরেটস এয়ারলাইনের বিমানটি তিরুবনন্তপুরম থেকে দুবাই যায়। ল্যান্ডিং-এর সময়ই আচমকা রানওয়ের ওপর ভেঙে পড়ে বিমানটি। তবে বিমানের ২৭৫ জন যাত্রীর সবাই ও কর্মীদের নিরাপদে বাইরে বার করে আনা সম্ভব হয়েছে বলে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে দুবাইয়ের সরকারি সংবাদমাধ্যম।

বুধবার স্থানীয় সময় বেলা ১২টা ৪৫ মিনিটে ল্যান্ডিং-এর সময় বিমানটিতে আগুন ধরে যায়। সোশ্যাল মিডিয়ায় দেয়া ছবিতে জ্বলন্ত প্লেন থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। ঘটনার প্রত্যক্ষদর্শী এক পাইলট জানাচ্ছেন, ‘প্লেনটা খুব দ্রুত নামছিল। রানওয়েতে এসে জোরে আঘাত করে বিমানটি। সঙ্গে সঙ্গে প্লেনে আগুন ধরে যায়। ডানদিকটাও ভেঙে পড়ে। রানওয়ের ওপরই ওই অবস্থায় বেশ খানিকটা গড়িয়ে গিয়ে তারপর থামে।’

দুর্ঘটনাগ্রস্ত বিমানটি হল বোয়িং ৭৭৭-৩০০ A6-EMW। ২০০৩-এর বিমান এটি। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটে, তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।


 এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত