আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইরাকে তিন হাজার গ্রামবাসীকে বন্দি করেছে আইএস

ইরাকে তিন হাজার গ্রামবাসীকে বন্দি করেছে আইএস

মধ্যপ্রাচ্যের চরমপন্থি গোষ্ঠী ইসলামিক স্টেটের যোদ্ধারা বৃহস্পতিবার ইরাকের একটি গ্রাম ছেড়ে পালানোর সময় প্রায় তিন হাজার বাসিন্দাকে বন্দি করেছে। এদের মধ্যে ১২ জনের শিরশ্ছেদ করা হয়েছে। শুক্রবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে,  ‘ইউএনএইচসিআর জানতে পেরেছে গত ৪ আগস্ট কিরকুকের হাউগিয়া জেলায় অভ্যন্তরীণ বাস্তুচ্যুত প্রায় তিন হাজার বাসিন্দা কিরকুক শহরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাদের বন্দি করা হয়। বন্দিদের মধ্যে ১২ জনের শিরশ্ছেদ করা হয়েছে।’

গত বছর থেকে সিরিয়া ও ইরাকে আইএসের অবস্থানের ওপর বিমান হামলা চালাতে শুরু করে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন মার্কিন জোট। সম্প্রতি বেশ কয়েকটি এলাকাকে আইএসের দখলমুক্ত করতে সক্ষম হয়েছে জোট। তবে এখনো ইরাকের মসুল ও সিরিয়ার রাকা শহরটি জঙ্গিগোষ্ঠীটির দখলে রয়েছে।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র ইরাকি নিউজ নামে ইরাকের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছে,  আইএস যোদ্ধারা বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামে ঢুকে গুলি শুরু করলে বাসিন্দারা পালানোর চেষ্টা করে। এ সময় নারী, পুরুষ ও শিশুসহ প্রায় তিন হাজার বাসিন্দাকে আটক করা হয়।


 এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত