আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

পাকিস্তানের স্বাধীনতা দিবসেও সীমান্তে গোলাগুলি

পাকিস্তানের স্বাধীনতা দিবসেও সীমান্তে গোলাগুলি

পাকিস্তানের স্বাধীনতা দিবসেও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে গোলাগুলি হয়েছে।

১৪ আগস্ট ব্রিটিশ সাম্রাজ্যের কাছ থেকে স্বাধীনতা পায় পাকিস্তান। যথাযোগ্য মর্যাদায় দেশটিতে দিবসটি উদযাপন করা হচ্ছে। এবার স্বাধীনতা দিবসকে কাশ্মীরীদের প্রতি উৎসর্গ করেছে পাকিস্তান।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদপ্তর জানিয়েছে, স্বাধীনতা দিবসে লাইন অব কন্ট্রোলে (এলওসি) পাকিস্তানি সেনা ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গোলাগুলি হয়েছে।

এক বিৃবতিতে আইএসপিআর জানিয়েছে, রেওয়ালাকোটের কাছে নেজাপির সীমান্তে ভারতীয় বাহিনী বিনা উসকানিতে গুলি চালাতে শুরু করে। জবাবে পাকিস্তানি সেনারা গুলি চালায়। শনিবার দিবাগত রাত ২টা থেকে রোববার সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত চলে এ গোলাগুলি। এ গোলাগুলিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিবৃতিতে আরো বলা হয়, মর্টার ও ট্যাংকসহ ভারতীয় বাহিনী সব ধরনের ভারি অস্ত্র ব্যবহার করেছে। তাদের ছোঁড়া কয়েক রাউন্ড গুলি ও গোলা এলওসির কাছের আবাসিক এলাকায় আঘাত করে। এর জবাবে বিএসএফের বিরুদ্ধে পাকিস্তানি সেনারা যুদ্ধংদেহী প্রতিক্রিয়া দেখিয়েছে।

ভারতের প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মনীষ মেহতা দাবি করেছেন, পুঞ্চ সেক্টরে পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে লাইন অব কন্ট্রোলে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আমাদের সেনারা যথাযথ জবাব দিয়েছে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইন জানিয়েছে, গত চার মাসে এই প্রথম এলওসিতে যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে। ২০০৩ সালে উভয় দেশ এলওসির ওপর যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করলেও দুই দেশ প্রায়ই তা ভঙ্গ করে।


 এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত