আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

প্রথমবারের মতো উড্ডয়ন করেছে বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ

প্রথমবারের মতো উড্ডয়ন করেছে বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ

বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ ‘এয়ারল্যান্ডার-১০’ প্রথমবারের মতো উড্ডয়ন করেছে। বৃহস্পতিবার ঐতিহাসিক এ যান যুক্তরাজ্যের কার্ডিংটন শহর থেকে চারদিনের যাত্রা শুরু করেছে।

৮৫ বছরের চেষ্টার পর এ সাফল্য পেল ব্রিটেন। এর আগে ১৯৩০ সালের অক্টোবরে আর-১০১ উড্ডয়নের চেষ্টা করেছিল। তবে সে যাত্রায় যুক্তরাজ্য থেকে ফ্রান্সে পৌঁছার পর ভেঙে পড়ে। দুর্ঘটনায় নিহত হন অন্তত ৪৮ যাত্রী। এরপর দীর্ঘদিন এই গবেষণা বন্ধ রেখেছিল ব্রিটিশ সরকার।

এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৯২ মিটার দীর্ঘ এয়ারল্যান্ডার-১০ তৈরি করেছে হাইব্রিড এয়ার ভেহিকলস (এইচএভি) কর্তৃপক্ষ। ১৩ লাখ ঘনফুট হিলিয়ামে ১৬ হাজার ফুট উচ্চতা পর্যন্ত উড়তে পারবে এটি। যাত্রী ছাড়া দুই সপ্তাহ এবং যাত্রীসহ পাঁচদিন আকাশে উড়তে পারবে এ যান।

ভবিষ্যতে বাণিজ্যিকভাবেও ব্যবহার করা যাবে এয়ারল্যান্ডার টেন। এইচএভি বলছে, মানবিক ত্রাণ বিতরণ, যোগাযোগ ও নজরদারির জন্যও ব্যবহার করা যাবে। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে গত রোববার এ উড়োজাহাজের উড্ডয়ন বাতিল করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত