আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

‘আজ’ নির্বাচন হলে হিলারির জয়ের সম্ভাবনা ৯৫ শতাংশ

‘আজ’ নির্বাচন হলে হিলারির জয়ের সম্ভাবনা ৯৫ শতাংশ

আজই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হলে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ব্যাপক ব্যবধানে বিজয়ী হবেন হিলারি ক্লিনটন।

প্রেসিডেন্ট নির্বাচনে ‘সুইং স্টেটগুলোর’ ওপর পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে।  বার্তাসংস্থা রয়টার্স ও জরিপসংস্থা ইপসোসের যৌথ জরিপে বলা হয়েছে, আজ নির্বাচন হলে হিলারির জয়ের সম্ভাবনা ৯৫ শতাংশ।

বুধবার রয়টার্স অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

‘আজ’ বলতে বর্তমানের দুই-একদিনের কথা বোঝানো হয়েছে। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সুইং স্টেট হলো সেইসব রাজ্য, যেগুলোতে একক কোনো প্রার্থী বা দলের জয়ের সম্ভাবনা থাকে না। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে জয়-পরাজয় নিশ্চিত হয়।

এবারের নির্বাচনে সুইং স্টেটগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ফ্লোরিডা, ভার্জিনিয়া এবং ওহাইও। বর্তমানে এসব রাজ্যে হিলারির জয়ের সম্ভাবনা ৯৫ শতাংশ।

রয়টার্স ও ইপসোস ভোটারদের ওপর মতামত জরিপ চালিয়ে এবং নির্বাচনে ভূমিকা রাখে এমন সব বিষয়ে বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছে, রিপাবিকান পার্টির প্রার্থী ট্রাম্পের চেয়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ভোটার সমর্থনে ৬ শতাংশ এবং ১৯টি রাজ্যে এগিয়ে আছেন। জনবহুল এসব রাজ্যের জনপ্রিয় ভোট অর্থাৎ সাধারণ নাগরিকদের ভোট নির্বাচনে ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই মুহূর্তে নির্বাচন হলে হিলারি ক্লিনটন ২৬৮টি ইলেক্টোরাল ভোট পেতে পারেন। আরো দুটি ইলেক্টোরাল ভোট হলে প্রেসিডেন্ট পদে জয় নিশ্চিত হয় তার। অন্যান্য রাজ্যের ইলেক্টোরাল কলেজ ভোটের হিসাব এর মধ্যে রাখা হয়নি।

এদিকে ডোনাল্ড ট্রাম্প পেতে পারেন ১৭৯টি ইলেক্টোরাল ভোট। তা ছাড়া ছোট ছোট ২১টি রাজ্যে জয় পেতে পারেন তিনি। তবে প্রেসিডেন্ট হওয়ার মতো ভোট হবে না তা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আছে ১০ সপ্তাহ। ৮ নভেম্বর নির্বাচন হবে। এ নির্বাচনকে সামনে রেখে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হিলারি ও ট্রাম্প এখন নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। বিতর্ক জিইয়ে রেখে চলছে ট্রাম্পের ক্যাম্পেইন। অন্যদিকে ইমেইল ইস্যুর বিড়ম্বনার মধ্য দিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন হিলারি।

শেয়ার করুন

পাঠকের মতামত