আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইরানের জাহাজ লক্ষ্য করে মার্কিন জাহাজ থেকে গুলি

ইরানের জাহাজ লক্ষ্য করে মার্কিন জাহাজ থেকে গুলি

পারস্য উপসাগরে ইরানের একটি জাহাজ লক্ষ্য করে সতর্ক গুলি ছুঁড়েছে মার্কিন নৌবাহিনীর একটি টহল যুদ্ধ জাহাজ। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পেন্টাগন।

ইরানের একটি যুদ্ধ জাহাজ বৃহস্পতিবার পারস্য উপসাগরে মার্কিন টহল জাহাজ ইউএসএস স্কুয়ালের ১৮০ মিটারের মধ্যে চলে আসে। এরপরই ইরানি জাহাজটিকে লক্ষ্য করে তিনটি সতর্ক গুলি ছোঁড়া হয়। ৫০ ক্যালিবারের বন্দুক দিয়ে গুলি ছোঁড়ার পরপর ইরানের জাহাজ ঘুরে চলে যায়।

পেন্টাগনের মুখপাত্র পিটার কুক দাবি করেছেন, গত কয়েক সপ্তাহ যাবৎ ইরানের নৌবাহিনীর জাহাজ মার্কিন যুদ্ধ জাহাজকে উত্যাক্ত করছিল। এ ঘটনা তারই একটি অংশ।

তিনি বলেন, মার্কিন যুদ্ধ জাহাজ আন্তর্জাতিক জলসীমায় ছিল। ইরানের যুদ্ধ জাহাজের উদ্দেশ্য বোঝা যায়নি। তবে তাদের আচরণ অগ্রহণযোগ্য ছিল।

এদিকে ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল হোসেইন দেহঘান বলেছেন, মার্কিন যুদ্ধ জাহাজ ইরানের জলসীমায় প্রবেশ করেছিল। যে কোনো বিদেশি জাহাজ ইরানের জলসীমায় প্রবেশ করলে সেটিকে সতর্ক করার এখতিয়ার তার বাহিনীর রয়েছে।

প্রসঙ্গত, গত জানুয়ারিতে নিজেদের জলসীমায় প্রবেশের অভিযোগে ১০ মার্কিন নাবিককে আটক করেছিল ইরান। পরে এক তদন্তে দেখা গেছে, ওই নাবিকরা ভুলক্রমে ওই জলসীমায় প্রবেশ করেছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত