বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা
তুরস্কের নারী পুলিশ সদস্যরা স্কার্ফ পরার অনুমতি পেলেন
বহুল আলোচিত ইস্যুতে শেষ পর্যন্ত সিদ্ধান্তে এল তুরস্ক। সরকার ঘোষণা দিয়েছে, পুলিশের নারী সদস্যরা চাইলে স্কার্ফ পরতে পারবেন।
শনিবার তুর্কি সরকার এ ঘোষণায় জানায়, পুলিশের নারী সদস্যদের স্কার্ফ পরায় যে নিষেধাজ্ঞা ছিল, তা প্রত্যাহার করা হলো।
বিবিসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
ঘোষণায় বলা হয়েছে, এখন থেকে পুলিশের নারী সদস্যরা স্কার্ফ পরতে পারবেন, তবে তা হতে হবে একরঙা এবং পুলিশের পোশাকের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
এ ছাড়া অন্য যেসব প্রতিষ্ঠানে হেডস্কার্ফ পরে যাওয়া নিষিদ্ধ ছিল, সেসব প্রতিষ্ঠানেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
News Desk
শেয়ার করুন