আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

তুরস্কের বিমান হামলায় সিরিয়ায় নিহত ৩৫

তুরস্কের বিমান হামলায় সিরিয়ায় নিহত ৩৫

সিরিয়ায় কুর্দিপন্থী যোদ্ধাদের ওপর তুরস্কের বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। তবে তুরস্ক সরকার বলছে, হামলায় ২৫ কুর্দি নিহত হয়েছে। রোববার সিরিয়ার জারাব্লুস শহরের কাছে ওই হামলা চালিয়েছে তুরস্ক।

তুরস্ক কর্তৃপক্ষ বলছে, গোলাবর্ষণ ও বিমান হামলায় নিহতদের সবাই কুর্দি জঙ্গি। মানবাধিকার পর্যবেক্ষণকারী একটি গোষ্ঠী বলছে, জারাব্লুসের কাছের একটি গ্রামে তুরস্কের বিমান হামলায় ৩৫ বেসামরিক নাগরিক ও চার জঙ্গি নিহত হয়েছে। তবে দুটি প্রতিবেদনে একই ঘটনা উল্লেখ করা হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়।   

সিরিয়ায় তথাকথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও কুর্দি বিদ্রোহীদের লক্ষ্য করে সামরিক অভিযান শুরুর পাঁচদিনের মাথায় ওই হামলা চালিয়েছে তুরস্ক। অপারেশন ইউফ্রেটিস সোর্ড নামে সিরিয়ায় আইএস ও কুর্দিবিরোধী অভিযান শুরু করেছে তুরস্ক।

শেয়ার করুন

পাঠকের মতামত