আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ঘুষের টাকা জোগাড় করতে ভিক্ষা!

ঘুষের টাকা জোগাড় করতে ভিক্ষা!

ভারতের তামিলনাড়ু অঙ্গরাজ্যের ভিল্লুপুরম জেলার এম কুন্নাথুর গ্রামের বাসিন্দা কোলানজি। পেশায় কৃষক ছিলেন তিনি। গত বছরের ফেব্রুয়ারিতে মারা যান। তার মৃত্যুর পর কৃষকদের সরকারি সামাজিক নিরাপত্তা প্রকল্প থেকে সাড়ে ১২ হাজার টাকা পাওয়ার কথা থাকলেও তা এখনো পাননি। দেড় বছরের বেশি সময় পেরিয়ে গেছে বাবার মৃত্যুর।

কোলানজির ১৫ বছর বয়সী ছেলে অজিত একাধিকবার সরকারি কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় অফিসে দেখা করেছেন ওই টাকার জন্য। কিন্তু আজও পাননি। কিন্তু কেন? সরকারি ওই প্রকল্পের টাকা এখনো না পাওয়ার কারণ, সরকারি এক কর্মকর্তার দাবি করা ৩ হাজার টাকা ঘুষ দিতে পারেননি অজিত। টাকা জোগাড় করতে না পেয়ে হতাশ অজিত বাধ্য হয়ে মানুষের কাছে ভিক্ষা চাচ্ছেন। উদ্দেশ্য ঘুষের টাকা পরিশোধ করে সরকারি ওই সাড়ে ১২ হাজার টাকা তুলবেন তিনি।

বাসে ও অন্যান্য যানবাহনে অজিতের ভিক্ষা করার একটি ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনার পর টনক নড়েছে স্থানীয় প্রশাসনের। শনিবার বিব্রত ভিল্লুপুরম জেলা প্রশাসন ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

ভিডিওতে দেখা যায়, শহরের রাস্তায় তামিল ভাষায় লেখা একটি ব্যানার নিয়ে বাসে, ট্রেনে ও বিভিন্ন জায়গায় ভিক্ষা করছেন। হাতে একটি ঝুড়ি। সেখানেই টাকা দিচ্ছেন স্থানীয়রা।

ঘটনাটি তামিলনাড়ুতে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। সুব্রাহ্মণ্যম নামের এক কর্মকর্তার বিরুদ্ধে ওই ঘুষ দাবির অভিযোগ উঠেছে। তদন্তের স্বার্থে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই কর্মকর্তাকে। তবে ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত