আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

টেক্সাসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী দম্পতির মর্মান্তিক মৃত্যু

টেক্সাসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী দম্পতির মর্মান্তিক মৃত্যু

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিউইয়র্ক প্রবাসী এক বাংলাদেশি দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। টেক্সাস রাজ্যের নিরাপত্তা দপ্তর নিশ্চিত করেছে যে, অকুস্থলেই দুর্ঘটনা কবলিত গাড়ির যাত্রী টাঙ্গাইলের সন্তান মাহবুবুল সৌরভ (৫৭) ও তার স্ত্রী সাফিনা সৌরভ (৪৮) এবং অপর গাড়ির চালক কার্লস লোপেজ (২৭) মারা গেছেন।

পুলিশ আরো জানায়, স্থানীয় সময় গত রোববার ভোর রাতে নরমাঙ্গী শহরের কাছে ৩৯ নম্বর মহাসড়কে দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস সংলগ্ন এলমহার্স্টের বাসিন্দা মাহবুবুল সৌরভ ও তার স্ত্রী সাফিনা সৌরভ নিহত হন। গুরুতর আহত মাহবুবুল সৌরভের ছেলে শাদাব সৌরভ(২৩)সহ দু’জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নরমাঙ্গী পুলিশ আরো জানায়, মহাসড়কের দক্ষিণ দিকে গাড়িটি চালিয়ে যাচ্ছিলেন শাদাব সৌরভ। একটি ট্রাফিক সিগন্যালে গাড়িটি মোড় নেওয়ার চেষ্টা করলে দ্রুতবেগে আসা উত্তরমুখী অপর একটি প্রাইভেট কার তাদের গাড়টিকে সজোরে ধাক্কা দেয়।
জানা যায়, বেশ কয়েকদিন আগে তারা সপরিবারে টেক্সাসে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত