আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সিরিয়া নিয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্র চুক্তি

সিরিয়া নিয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্র চুক্তি

সিরিয়া গৃহযুদ্ধের পাঁচ বছর অতিবাহিত হওয়ার পর এবারই প্রথম এ নিয়ে দুই পরাশক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্র বড় ধরনের চুক্তিতে পৌঁছেছে।

এ চুক্তি কার্যকর হবে সোমবার সূর্যাস্তের পর থেকে। সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে এ দিন থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে।

চুক্তি অনুযায়ী, বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে সামরিক হামলা চালাতে পারবে না সরকারি বাহিনী।

সিরিয়ায় তথাকথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার সিরীয় শাখা আল-নুসরা ফ্রন্টের বিরুদ্ধে যুদ্ধ চালাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া যৌথ কেন্দ্র গঠন করবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্য বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়েছে। জেনেভায় জন কেরি বলেন, পরিকল্পনা বাস্তবায়নের জন্য সিরিয়া সরকার ও বিরোধীপক্ষ উভয়কেই আইন মানতে হবে।

লাভরভ বলেছেন, তিনি সিরীয় সরকারকে চুক্তির বিষয়টি অবহিত করেছেন এবং তারা শর্ত মানতে রাজি হয়েছে। এ চুক্তির আওতায় মানবিক সহায়তার বিষয়টিও উল্লেখ রয়েছে।

কেরি বলেছেন, এ চুক্তির ফলে অবরুদ্ধ সব এলাকায় এবং দুর্গম এলাকায় পৌঁছানো সম্ভব হবে। আলেপ্পোও এ শর্তের আওতায় রয়েছে।

যুদ্ধবিরতি শুরু হওয়ার সাত দিন পর থেকে যুক্তরাষ্ট্র ও রাশিয়া আইএস এবং নুসরা ফ্রন্টের বিরুদ্ধে যুদ্ধের জন্য যৌথভাবে মিশন চালু করবে। যার কাজ হবে সিরিয়ার সংস্কারপন্থি বিরোধীদের মধ্য থেকে সন্ত্রাসীদের খুঁজে বের করা। রাশিয়া ও যুক্তরাষ্ট্র যৌথভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা চালাবে।

এ চুক্তির ফলে সিরিয়ায় রাজনৈতিক ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর সম্ভব হবে বলে মনে করে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।


 এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত