আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ঈদের দিনে তুরস্কের ভ্যান শহরে বোমা বিস্ফোরণ

ঈদের দিনে তুরস্কের ভ্যান শহরে বোমা বিস্ফোরণ

পবিত্র ঈদের দিনেও তুরস্কের ভ্যান প্রদেশের প্রধান শহর ভ্যানে শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়েছে। এতে ২৭ জন আহত হলেও কেউ নিহত হয়নি।

তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু অনলাইনে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

এদিকে রয়টার্স জানিয়েছে, ভ্যান শহরে গভর্নরের কার্যালয় ও ক্ষমতাসীন একে পার্টির কাছে সোমবারের এ বিস্ফোরণ ঘটেছে। কুর্দিপ্রধান অঞ্চলের পৌরসভাগুলো থেকে মেয়রদের বরখাস্ত করার পরের দিন এ বিস্ফোরণ হলো।

পুলিশ সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ভ্যান প্রদেশের গভর্নরের কার্যালয় থেকে ২০০ মিটার দূরে ঘটা এ বিস্ফোরণে আশপাশের ভবন, দোকানপাট ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুর্দিপ্রধান তুরস্কের দক্ষিণাঞ্চলের স্বাধীনতার জন্য প্রায় তিন দশক ধরে লড়াই করছে কুর্দিরা। তুর্কি সরকার ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) যে যুদ্ধবিরতি চুক্তি করেছিল, তা শেষ হয় ২০১৫ সালে। এরপর থেকে ওই অঞ্চলে হামলা-হাঙ্গামা বেড়ে গেছে।

তুরস্কের নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, এ হামলার পেছনে পিকেকে থাকতে পারে। হামলাকারীদের খুঁজে বের করতে অভিযান শুরু হয়েছে। তবে এখনো কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।

সোমবার অনেক দেশের মতো তুরস্কেও পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। অন্যান্য দিনে ভ্যান শহরের রাস্তাঘাট ব্যস্ত থাকলেও ঈদের দিনে তুলনামূলক কম ছিল। যে কারণে ক্ষয়ক্ষতি কম হয়েছে। তবে বোমার বিস্ফোরণে চারতলা একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লেগে গেছে ভবনে ও আশপাশের দোকানে।

দোগান নিউজ যে ছবি দিয়েছে, তাতে দেখা যাচ্ছে, আগুন নেভানোর কাজ করছেন অগ্নিনির্বাপণকর্মীরা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত