আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে থামাতে হিলারিকে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতার বিশাল অনুদান

ট্রাম্পকে থামাতে হিলারিকে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতার বিশাল অনুদান

ডোনাল্ড ট্রাম্প যেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে না পারেন, সে জন্য ফেসবুকের এক সহপ্রতিষ্ঠাতা হিলারি ক্লিনটনের প্রচারশিবিরকে ২ কোটি ডলার দান করবেন বলে ঘোষণা দিয়েছেন।

ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ডাস্টিন মস্কোভিৎস এবং তার স্ত্রী কারি টুনা বলেছেন, রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং তার দল ‘আতঙ্ক ও শত্রুতা’-কে ভিত্তি করে নির্বাচনী প্রচার চালাচ্ছে।

তারা লিখেছেন, ‘ট্রাম্প যদি জয়ী হন, তবে দেশ পেছনে পড়ে যাবে, বিশ্বসম্প্রদায় থেকে আরো বিচ্ছিন্ন হয়ে যাবে যুক্তরাষ্ট্র।

তারা মিডিয়াম ডটকমে লেখেন, এর বিপরীতে ডেমোক্রেটিক পার্টি যে লক্ষ্য আমাদের সামনে দাঁড় করাচ্ছে, তা অনেক আশাবাদী, প্রায়োগিক, সর্বজনীন ও সমঝোতামূলক।

মস্কোভিৎস ও টুনা আরো জানিয়েছেন, ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারির প্রচারকাজে অনুদান দেবেন, সেই সঙ্গে দলীয় কমিটিকেও অনুদান দেবেন- যাতে প্রতিনিধি পরিষদে এবং সিনেটে ডেমোক্রেটরা বিজয়ী হতে পারেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে মস্কোভিৎস ছিলেন মার্ক জাকারবার্গের রুমমেট। ফেসবুক প্রতিষ্ঠা করে তারা তরুণ কোটিপতির কাতারে চলে আসেন। ফেসবুকের প্রতিষ্ঠাতাদের কেউ এর আগে রাজনৈতিক খাতে অনুদান না দিলেও এবার মস্কোভিৎস ও তার স্ত্রী ডেমোক্রেটিক পার্টিকে অনুদান দিচ্ছেন। তাদের উদ্দেশ্য ট্রাম্পকে থামানো।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত