আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

পাকিস্তানে ঈদের জামাতে আত্মঘাতি হামলা, আহত ১৩

পাকিস্তানে ঈদের জামাতে আত্মঘাতি হামলা, আহত ১৩

পাকিস্তানের একটি ঈদ জামাতে আত্মঘাতি বোমা হামলার ঘটনা ঘটেছে।

সোমবার ঈদুল আজহার দিন সকালে ঈদের জামাতে  পাকিস্তানের শিকারপুরের খানপুর তেহশিলে পৃথক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন আহত হবার দিয়েছে সেদেশের গণমাধ্যম। তবে তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

পুলিশের বরাত দিয়ে দ্য ডন পত্রিকা জানিয়েছে, ঈদের জামাত চলাকালীন চার আত্মঘাতী হামলাকারী খানপুরে অনুপ্রবেশ করে।

এদের মধ্যে দুইজন ঈদ জামাতের মাঠে হামলার চেষ্টা করে। এদের মধ্যে একজন আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে দুই পুলিশসহ ১০ জন আহত হন। অপর হামলাকারী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশের সূত্রগুলো।

অপর দুই হামলাকারী ইমামবারগাহ লক্ষ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সন্দেহজনক গতিবিধি লক্ষ করে পুলিশ তাদের বাধা দেয়। তল্লাশির জন্য থামানোর সঙ্গে সঙ্গেই এক হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়, এতে তিন পুলিশ কর্মকর্তা আহত হন।

অপর হামলাকারীও একজন আত্মঘাতী বোমা হামলাকারী হতে পারেন সন্দেহে তাকে ঘটনাস্থলে গুলিতে আহত করে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা বাহারদিন কেরিও।

আহত পুলিশ কর্মকর্তাদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। আহতদের চিকিৎসা চলছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত