আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

জরিপে হিলারি-ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

জরিপে হিলারি-ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

এক জরিপে উঠে এসেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও সিবিএস নিউজ-পরিচালিত সবশেষ জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপের তথ্য বিশ্লেষণে বলা হয়েছে, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি এবং রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প যার যার অবস্থান থেকে জয়ের জন্য আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। নির্বাচনে আট সপ্তাহের কম সময় আগে দেখা যাচ্ছে, ভোটার সমর্থনে তাদের মধ্যে ব্যবধান সামান্য।

জরিপে ফলাফলে বলা হয়েছে, জাতীয় পর্যায়ে হিলারির ভোটার সমর্থন রয়েছে ৪৬ শতাংশ এবং ট্রাম্পের রয়েছে ৪৪ শতাংশ। তবে রিপাবলিকান ভোটারদের মধ্যে ট্রাম্পের দিকে ঝুঁকেছেন, কিন্তু স্থির নন, তাকেই ভোট দেবেন, তাদের হিসাবে ধরে এ ফল তৈরি করা হয়েছে। এ ধরনের সংখ্যা বাদ দিলে হিলারির সমর্থন ৪৬ শতাংশ এবং ট্রাম্পের সমর্থন দাঁড়ায় ৪১ শতাংশ। সেক্ষেত্রে হিলারি ৫ শতাংশ ভোটারের সমর্থন নিয়ে এগিয়ে আছেন।

ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টি ছাড়াও এবার তৃতীয় দলের প্রেসিডেন্ট প্রার্থীরা ভালো অবস্থানে আছে, যদিও সমর্থনের হিসাবে তা খুবই কম। লিবারটিয়ান পার্টির প্রার্থীর পক্ষে ৮ শতাংশ ভোটারের সমর্থন আছে, যেখানে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনের আছে ৪ শতাংশ।

তৃতীয় দলগুলোর দিকে তরুণ ভোটারদের ঝোক রয়েছে বেশি। তরুণ ভোটারদের মধ্যে ২৬ শতাংশ বলেছেন, তারা লিবার্টিয়ান দলের প্রার্থী জনসনকে ভোট দেবেন এবং ১০ শতাংশ বলেছেন, তারা স্টেইনকে ভোট দেবেন। রাজনৈতিকভাবে স্বাধীন এমন ভোটারদের প্রতি ৫ জনের প্রায় ১ জন বলেছেন, তৃতীয় দলগুলোর কোনো প্রার্থীকে ভোট দেবেন তারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে ৮ নভেম্বর। দিন যত এগিয়ে আসছে, জরিপগুলোর তথ্য থেকে উঠে আসছে, প্রতিদ্বন্দ্বিতায় হিলারির কাছাকাছি পৌঁছে যাচ্ছেন ট্রাম্প।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত