আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

যুক্তরাজ্যে বাংলাদেশি ইমাম হত্যায় একজনের যাবজ্জীবন

যুক্তরাজ্যে বাংলাদেশি ইমাম হত্যায় একজনের যাবজ্জীবন

যুক্তরাজ্যের ম্যানেচেস্টারে এক বাংলাদেশি ইমাম হত্যা মামলায় যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

ইমাম জালাল উদ্দিনকে হত্যার অভিযোগ প্রমাণিত হয় মো. হোসেন সাঈদীর বিরুদ্ধে।

আদালতের রায়ে বলা হয়েছে, বিভিন্ন রোগ থেকে মুক্তির জন্য ইমাম জালাল উদ্দীন তাবিজ (৭১) দিতেন। বিষয়টিকে ইসলামের চোখে ঘৃণ্য কাজ উল্লেখ করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ছাড়া এ হত্যাকাণ্ডের পেছনে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) উগ্রবাদী আদর্শ দায়ী বলে মনে করা হচ্ছে।

এ বছরের ফেব্রুয়ারি মাসে ম্যানচেস্টারের রচডেলের একটি শিশু পার্কে হামলার শিকার হন জালাল উদ্দীন। তার শরীরের বিভিন্ন অংশে, বিশেষ করে মাথা ও মুখে জখমের চিহ্ন পাওয়া যায়।

আদালত জানান, ইমাম জালাল উদ্দীন নামাজ আদায়ের পর মসজিদ থেকে এক বন্ধুর বাড়িতে যান। সেখান থেকে হেঁটে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালানো হয়।

জালাল উদ্দীন হত্যাকাণ্ডের মামলা তদন্তের সময় গোয়েন্দারা সাঈদীকে তার রচডেলের বাসা থেকে গ্রেপ্তার করে। তার মুঠোফোন থেকে জালাল উদ্দীনের মৃত্যুর দৃশ্য উদ্ধার করা হয়। এ সময় সাঈদীর বাসায় জঙ্গিগোষ্ঠী আইএসের পক্ষের বেশ কিছু প্রচারপত্র পাওয়া যায়।

প্রায় ১৫ বছর আগে জালাল উদ্দীন যুক্তরাজ্যে যান। সেখানে তিনি তাবিজ দেওয়ায় বেশ জনপ্রিয় হয়ে ওঠেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত