আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

জাতিসংঘে পাকিস্তানকে একঘরে করার আহ্বান ভারতের

জাতিসংঘে পাকিস্তানকে একঘরে করার আহ্বান ভারতের

পাকিস্তানকে একঘরে করার আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এ আহ্বান জানিয়েছেন তিনি।

সুষমা স্বরাজ বলেন, যে দেশটি সন্ত্রাসবাদের লালন, বিকাশ ও রপ্তানি করছে তাকে চিহ্নিত করার সময় এসেছে। বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ না নিলে তাদের একঘরে করুন।

গত সপ্তাহে কাশ্মীরের উরিতে জঙ্গিদের হামলায় ভারতের ১৮ সেনা সদস্য নিহত হয়। এ ঘটনার জন্য পাকিস্তান দায়ী বলে দাবি করছে ভারত। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে আসছে।

উরির হামলার ঘটনায় আটক জঙ্গি বাহাদুর আলীর কথা উল্লেখ করে সুষমা স্বরাজ বলেন, ‘ পাকিস্তানের আন্তঃসীমান্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের জীবন্ত প্রমাণ সে।’

ভারতের দাবি জিজ্ঞাসাবাদে বাহাদুর আলী স্বীকার করেছে, সে পাকিস্তানের লস্কর-ই-তৈয়্যবা থেকে প্রশিক্ষণ পেয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যখন এ ধরণের প্রমাণ হাজির করা হয়, তখন পাকিস্তান তা অস্বীকার করে। এটা বিশ্বাসে বাধ্য করার চেষ্টা করা হয় যে, এ ধরণের হামলার মাধ্যমে তারা যে এলাকার কথা বলে তা দখল করতে পারবে।’

তিনি বলেন, ‘ আমি পাকিস্তানকে এ ধরণের স্বপ্ন ত্যাগ করার পরামর্শ দিচ্ছি। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং সবসময় তা-ই থাকবে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত