আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সার্ক শীর্ষ সম্মেলন ‘স্থগিত’

সার্ক শীর্ষ সম্মেলন ‘স্থগিত’

আগামী নভেম্বর মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের ১৯তম সার্ক শীর্ষ সম্মেলনের। তবে তা স্থগিত হয়ে গেছে।

উড়ি ইস্যু নিয়ে ভারত মঙ্গলবার বিবৃতি দিয়ে সার্ক সম্মেলন বর্জনের ঘোষণা দেয়। এরপরই একে একে বাংলাদেশ, আফগানিস্তান ও ভুটানও একই সিদ্ধান্ত জানায়।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে নেপালের গণমাধ্যম ‘দি কাঠমান্ডু পোস্ট’ এক প্রতিবেদনে জানায়, ‘এই পরিস্থিতিতে আগামী ৯ ও ১০ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলন স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে গেছে।’

সার্ক সনদ অনুযায়ী দক্ষিণ এশিয়ার আট-জাতির আঞ্চলিক জোটের কোনো সদস্য দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান না গেলে সে শীর্ষ সম্মেলন স্থগিত হয়ে যায়।

বুধবার দুপুরে এক ব্রিফিংয়ে ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের জানান, বাংলাদেশে চলমান মানবতাবিরোধী অপরাধের বিচার ইস্যুতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় পাকিস্তানে সার্ক শীর্ষ সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে সেনা ব্রিগেডে হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহতের ঘটনায় নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়।

উত্তেজনার মধ্যেই ভারত ঘোষণা দেয় তারা পাকিস্তানকে কূটনৈতিকভাবে এক ঘরে করে ফেলবে। এরপরই পাকিস্তানে সার্ক শীর্ষ সম্মেলন হবে না বলে ধারণা করা হচ্ছিল। অবশেষে বুধবার এ ধারণাই সত্য হলো।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত