আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সীমান্ত থেকে স্থানীয়দের সরিয়ে নিচ্ছে ভারত

সীমান্ত থেকে স্থানীয়দের সরিয়ে নিচ্ছে ভারত

পাক অধিকৃত কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর অভিযানের পর পাকিস্তানের সঙ্গে ভারতের পাঞ্জাব সীমান্তের ১০ কিলোমিটার এলাকা থেকে গ্রামের লোকজনকে সরিয়ে নেয়া হচ্ছে। বুধবার রাতে কাশ্মিরে সন্ত্রাসী ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন ‘সার্জিক্যাল স্ট্রাইক’র পর বৃহস্পতিবার পাঞ্জাব সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

কাশ্মিরের সন্ত্রাসী ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন ‘সার্জিক্যাল স্ট্রাইক’ এ দুই পাক সেনা ও অনেক সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। তবে দুই সেনা সদস্য নিহত হওয়ার তথ্য স্বীকার করলেও পাকিস্তানে ঢুকে ভারতের সেনা অভিযানের তথ্য নাকচ করে দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান বলছে, সীমান্তে গোলাগুলিতে দুই সেনা নিহত হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু-কাশ্মির সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর সীমান্ত সংলগ্ন ভারতীয় স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।

এ ছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের পর পাক সীমান্তের পাঞ্জাবের ১০ কিলোমিটার এলাকার গ্রামগুলো থেকে স্থানীয়দের সরিয়ে নেবে স্থানীয় প্রশাসন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল সরকারি এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন।

এদিকে, পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের মাটিতে এ ধরনের অভিযান চালানো হলে তার কড়া জবাব দেয়া হবে।

পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সীমান্তে ভারতীয় সেনার গুলিতে দুই পাক সেনার প্রাণহানি হয়েছে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পাকিস্তানের মনোভাবকে দুর্বলতা মনে করা ঠিক হবে না।

পাঞ্জাবের সঙ্গে পাকিস্তানের ৫৫৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। সীমান্ত সংলগ্ন রাজ্য হওয়ায় এর আগে ১৯৬৫ ও ১৯৭১ সালের যুদ্ধে পাঞ্জাবে একই ধরনের পদক্ষেপ দেখা গেছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত