আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

পাক-ভারত যুদ্ধে পরমাণু ব্যবহারে প্রাণ যাবে দুই কোটি মানুষের

পাক-ভারত যুদ্ধে পরমাণু ব্যবহারে প্রাণ যাবে দুই কোটি মানুষের

পরমাণু অস্ত্রধারী ভারত ও পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়লে দুই দেশের অর্ধেক পারমাণবিক অস্ত্র (১০০টি) ব্যবহার হতে পারে। এর ফলে অন্তত দুই কোটিরও বেশি মানুষের প্রাণহানি ঘটবে। এ ছাড়া বিশ্বের পারমাণবিক ওজন স্তরের অর্ধেক ধ্বংস হবে। ফলে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে।

২০০৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা এ সতর্কবাণী দিয়েছিলেন। পাক অধিকৃত কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর অভিযানের পর নতুন করে সেই সতর্কতার কথা সামনে চলে এসেছে।

ওই সময় বিশেষজ্ঞরা বলেছিলেন, দু’দেশের মিলিত পরমাণু অস্ত্রসম্ভারের অর্ধেক অর্থাৎ ১০০টি অস্ত্রের প্রয়োগ হলে, প্রাণ যাবে অন্তত দুই কোটিরও বেশি মানুষের। মিলিয়ে যাবে গোটা বিশ্বের প্রায় অর্ধেক ওজন স্তর। শুধু তাই নয়; পারমাণবিক শৈত্য প্রভাবে বিশ্বজুড়ে ক্ষতিগ্রস্ত হবে মৌসুমী আবহাওয়া, কৃষিতে নেমে আসবে বিপর্যয়।

কয়েক দিন আগে রাজ্যসভায় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির সাংসদ সুব্রাহ্মণ্যম স্বামী পাকিস্তানে পরমাণু হামলার আহ্বান জানান। পরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি ইসলামাবাদে হামলা হলে ভারতকে নিশ্চিহ্ন করে দেয়া হবে বলে হুমকি দেয়।

বিজেপির এই সাংসদ গত ২৩ সেপ্টেম্বর বলেন, পাকিস্তানের পারমাণবিক হামলায় যদি ১০ কোটি মানুষের প্রাণহানি ঘটে তাহলে পাকিস্তানকে ধুঁয়ে মুছে ফেলা হবে। তবে পরমাণু যুদ্ধ শুরু হলে যে শুধু ভারত-পাকিস্তানের ক্ষতি হবে তা নয়। এর প্রভাব পড়বে পুরো বিশ্বে।

২০০৭ সালে যুক্তরাষ্ট্রের রাটগারস বিশ্ববিদ্যালয়, কলোরাডো-বোল্ডার বিশ্ববিদ্যালয় ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা বলেন, পাক-ভারত পরমাণু যুদ্ধ হলে বিস্ফোরণের তীব্রতা ও রেডিয়েশনের প্রতিক্রিয়ায় প্রথম সপ্তাহেই ২ দশমিক ১ কোটি মানুষের প্রাণহানি ঘটবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পরিমাণ প্রাণহানি হয়েছিল তার অর্ধেক হবে এই যুদ্ধে।

গত নয় বছরে (২০১৫ সালের আগে) নাশকতার কারণে ভারতে যত মানুষের প্রাণহানি ঘটেছে এবারের যুদ্ধে তার পরিমাণ হবে ২ হাজার ২২১ গুণ বেশি।

উল্লেখ্য, বুধবার গভীর রাতে ভারতীয় সেনাবাহিনী পাক অধিকৃত কাশ্মিরে ঢুকে সাতটি সন্ত্রাসী আস্তানায় অভিযানের দাবি করেছে। অভিযানে অন্তত দুই পাক সেনা ও ৩৮ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।

তবে পাকিস্তানের ভেতরে ভারতের সেনা অভিযানের খবর নাকচ করে দিয়ে পাকিস্তান বলছে, কাশ্মিরে ঢুকে পড়ায় পাক সেনাবাহিনীর গুলিতে ৮ ভারতীয় সেনা নিহত ও এক সেনা সদস্যকে আটকের দাবি করেছে ইসলামাবাদ। 

১৮ সেপ্টেম্বর ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পাঠানকোটে সেনাবাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হন। এ ঘটনার পর থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয় ভারতের। পাঠানকোট হামলায় পাকিস্তান জড়িত বলে ভারত দাবি করলেও পাকিস্তান বরাবরই তা নাকচ করে আসছে। এ ঘটনার জেরে পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মাঝে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দক্ষিণ এশিয়ার আকাশে বাজছে যুদ্ধের দামামা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত