আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মার্কিন কংগ্রেসে ক্ষতিপূরণ মামলার বিল পাশে উদ্বিগ্ন সৌদি

মার্কিন কংগ্রেসে ক্ষতিপূরণ মামলার বিল পাশে উদ্বিগ্ন সৌদি

২০০১ সালের টুইন টাওয়ারে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সৌদি আরবের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলার সুযোগ করে দিতে মার্কিন কংগ্রেসে পাশ হওয়া বিলটিকে ` উদ্বেগের কারণ` হিসেবে উল্লেখ করেছে রিয়াদ। বৃহস্পতিবার এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেছে।

টুইন টাওয়ারে হামলায় জড়িত বিমান ছিনতাইকারী ১৯ জনের মধ্যে ১৫ জনই ছিলেন সৌদি আরবের নাগরিক। হামলার ঘটনায় তিন হাজারের বেশি মানুষ মারা যায়। এ ঘটনার জন্য রিপাবলিকান দল  ও হতাহতদের পরিবারের সদস্যরা সৌদি আরবকে দায়ী করেছে। তবে সৌদি সরকার এ অভিযোগ প্রত্যাখান করেছে।

বুধবার মার্কিন কংগ্রেস প্রেসিডেন্ট ওবামার ভেটো ক্ষমতাকে আগ্রাহ্য করে সৌদি আরবের বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিলটি পাশ করে। সিনেট ও কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠের ভোটে বিলটি পাশ হওয়ায় এটি আইনে পরিণত হতে আর বাধা নেই।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে এই ‘আইনের বিপর্যয়কর ও বিপজ্জনক পরিণতি রুখতে মার্কিন কংগ্রেসকে প্রয়োজনীয় পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এতে আরো বলা হয়েছে, ‘ এই আইনটি রাষ্ট্রের দায়মুক্তিকে সীমাবদ্ধ করেছে এবং যুক্তরাষ্ট্রসহ প্রত্যেকটি দেশে এর নেতিবাচক প্রভাব পড়বে।’

 
এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত