আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ভারত-পাকিস্তানের উত্তেজনায় মধ্যস্থতা করতে চায় জাতিসংঘ

ভারত-পাকিস্তানের উত্তেজনায় মধ্যস্থতা করতে চায় জাতিসংঘ

কাশ্মির ইস্যু নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে তখন দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে জাতিসংঘ। দুই দেশকে এ ব্যাপারে আলোচনায় বসতে এক বিবৃতিতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। আলাপ-আলোচনার মাধ্যমে কাশ্মির সমস্যা সমাধান করা জরুরি বলেও মনে করেন তিনি।

গত মাসে উরিতে জঙ্গি হামলায় ভারতের ১৮ সেনা নিহত হয়। এর জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে আসছে। এরপর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে সেনা অভিযান চালায় ভারত। এই ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে এখন টান টান উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় তা যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই উত্তেজনা থামাতে আমেরিকা, রাশিয়াসহ বিভিন্ন দেশ ইতোমধ্যে সোচ্চার হয়েছে।

বহুদিন ধরে সীমান্তে ভারত–পাকিস্তানের গতিবিধির ওপর নজর রাখছে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষণ বিভাগ। সীমান্তে ও নিয়ন্ত্রণ রেখায় অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন হয়েছে বলে জাতিসংঘে এ ব্যাপারে অভিযোগ তুলে পাকিস্তান। এরপরই জাতিসংঘের পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাব এলো।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত