আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

১৮ বছর কর দেননি ট্রাম্প

১৮ বছর কর দেননি ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ১৮ বছর আয়কর প্রদান করেননি। ১৯৯৫ সালে আয়কর বিবরণীতে ৯১৬ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক ক্ষতি ঘোষণা দেওয়ার মাধ্যমে তিনি এ কর সুবিধা গ্রহণ করেছিলেন। মার্কিন প্রভাবশালী দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গত ১৮ বছরে ট্রাম্পের করযোগ্য আয় কতো তা এখনো জানা যায়নি। ১৯৯৫ সালে ট্রাম্প ৯১৬ মিলিয়ন ডলার ক্ষতির যে ঘোষণা দিয়েছিলেন তার বদৌলতে সহজেই প্রতিবছর অর্জিত ৫০ মিলিয়ন ডলার আয় কর রেয়াত পাবেন এবং এ রেয়াত পাওয়া যাবে ১৮ বছর।

ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন তার কর বিবরণী প্রকাশ করেছেন। এমনকি তার স্বামী বিল ক্লিনটনের কর বিবরণীও প্রকাশ করা হয়েছে। কিন্তু ট্রাম্প এখনো তার কর বিবরণী প্রকাশ করেননি। এমনকি গত সপ্তাহে অনুষ্ঠিত বিতর্কে হিলারি ক্লিনটন এ ইস্যুতে ট্রাম্পকে আক্রমণ করেছিলেন এবং অভিযোগ করেছিলেন, ট্রাম্প ভয়াবহ কোনো তথ্য লুকানোর চেষ্টা করছেন। তিনি আয়কর দিচ্ছেন না। এর জবাবে ট্রাম্প বলেছিলেন, ‘ এটাই আমাকে স্মার্ট করেছে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত