আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ফের ভারত-পাকিস্তান গোলাগুলি

ফের ভারত-পাকিস্তান গোলাগুলি

কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় সোমবার ভোরে ভারত ও পাকিস্তানের মধ্যে ফের গোলাগুলি হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর ডন অনলাইনের।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানশাসিত কাশ্মীরের লাইন অব কন্ট্রোল (নিয়ন্ত্রণরেখা)-সংলগ্ন ইফতিখারাবাদে মধ্যরাতের পর ভারতীয় সেনারা বিনা উসকানিতে গুলি চালায়। পরে এর জবাব দেয় পাকিস্তানি সেনারা।

সোমবারের এ হামলায় কোনো দেশের সেনারা আহত বা নিহত হননি। এর আগে শনিবার নিয়ন্ত্রণরেখার ভিম্বার সেক্টরে ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি হয়। সেদিনও কেউ হতাহত হননি।

ভারত শাসিত কাশ্মীরের বারামুলা জেলায় সেনা ক্যাম্পে হামলায় এক ভারতীয় সীমান্তরক্ষী নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হলো।

১৮ সেপ্টেম্বর ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে পাকিস্তান থেকে অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হন। এ হামলার জন্য পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করে ভারত। সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করে আঞ্চলিক ও আন্তর্জাতিক মহল থেকে পাকিস্তানকে একঘরে করার উদ্যোগ নেয় তারা। এখন দুই দেশের মধ্যে চলছে গরম বাগযুদ্ধ, সেই সঙ্গে মাঝে মধ্যে সীমান্তে গোলাগুলিও চলছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার বলেছেন, ভারত কোনো দেশকে আক্রমণ করবে না। ভারত কখনো কাউকে আক্রমণ করেনি, করবেও না। তবে কেউ তা করলে উচিত জবাব দেবে ভারত।

এদিকে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শনিবার পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা বলেন। সীমান্ত উত্তেজনা প্রশমনে দুই দেশ কাজ করতে চায়। এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা উপদেষ্টা সারতাজ আজিজ। 


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত