আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

রাশিয়ায় যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা

রাশিয়ায় যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা

সিরিয়া ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে চলমান উত্তেজনা আরো এক ধাপ বেড়ে গেছে। যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর হামলা চালাতে পারে এমন আশঙ্কায় দেশটির কর্মকর্তা এবং গণমাধ্যমকে সতর্ক করেছে কর্তৃপক্ষ। ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার থেকে চার দিনের নাগরিক প্রতিরক্ষা মহড়া শুরু করেছে রাশিয়া। ৪-৭ তারিখ পর্যন্ত এই মহড়া চলবে বলে জানানো হয়েছে। দেশটির প্রায় ৪ কোটির বেশি মানুষ অর্থাৎ এক-তৃতীয়াংশ এই মহড়ায় অংশ নিচ্ছে। গত সপ্তাহে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের এক খবরে জানানো হয়েছিল, রাশিয়ায় আক্রমণের জন্য পরমাণু অস্ত্র প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র।

এছাড়া যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে, রাশিয়া নজিরবিহীনভাবে ভয়াবহ পরমাণু অস্ত্রশক্তির প্রয়োগ করতে পারে।

সিরিয়ায় রুশ বাহিনীর বোমা হামলাকে কেন্দ্র করে যেকোনো সময় রাশিয়ায় যুক্তরাষ্ট্র আক্রমণ চালাতে পারে এমন আশঙ্কায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মন্ত্রীসভা থেকে গত শুক্রবার জানানো হয়েছে, যে কোনো ধরনের আক্রমণ থেকে বাঁচতে তারা ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে। সেখানে মস্কোর এক কোটি ২০ লাখ মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব।

ওই মহড়ায় ২ লাখের বেশি বিশেষায়িত উদ্ধারকর্মী দল, সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী অংশ নেবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত