আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ব্রিটিশ রাজনীতিতে ফেরার ইঙ্গিত টনি ব্লেয়ারের

ব্রিটিশ রাজনীতিতে ফেরার ইঙ্গিত টনি ব্লেয়ারের

ব্রিটেনকে ইরাকের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর জন্য ব্যাপকভাবে সমালোচিত এবং নিন্দিত সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিয়েছেন। খবর বিবিসির।

ইস্কোইয়ার ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে টনি ব্লেয়ার বলেন, ব্রিটেন যেভাবে তার ভাষায় এক দলীয় রাষ্ট্রে পরিণত হচ্ছে তাতে তিনি উদ্বিগ্ন।

টনি ব্লেয়ার ২০০৭ সালে ব্রিটিশ রাজনীতি থেকে অবসরে যান। জেরেমি করবিনের নেতৃত্বে লেবার পার্টি যে পথে যাচ্ছে তা নিয়ে বেশ অসন্তোষ প্রকাশ করেন ব্লেয়ার।

টনি ব্লেয়ার তার সাক্ষাৎকারে বলেছেন, ব্রিটিশ রাজনীতিতে মধ্যপন্থীরা যেরকম বিপদের মধ্যে আছে, তাতে তিনি নতুন করে তার ভবিষ্যত এবং এক্ষেত্রে তিনি কী ভূমিকা পালন করতে পারেন তা নিয়ে ভাবছেন।

টনি ব্লেয়ারের নেতৃত্বে ব্রিটেনের লেবার পার্টি পর পর তিনটি নির্বাচনে জয়ী হয়। কিন্তু ২০০৩ সালে ব্রিটেনকে ইরাকের বিরুদ্ধে যুদ্ধে নেয়ার পর টনি ব্লেয়ার তীব্র সমালোচনার মুখে পড়েন। লেবার পার্টির অনেক সমর্থক এবং ব্রিটেনের অনেকেই ব্লেয়ারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিলেন।

ইরাক যুদ্ধের ব্যাপারে ব্রিটেনে এবছর যে সরকারি তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে, তাতে টনি ব্লেয়ারের সমালোচনা করা হয়েছে।

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকে টনি ব্লেয়ার দীর্ঘদিন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে কাজ করেছেন। তবে এর পাশাপাশি তিনি নানারকম ব্যবসা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাজে যুক্ত থেকে বিপুল অর্থ উপার্জন করছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত