আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

হাইতিতে হারিকেনে মৃতের সংখ্যা বেড়ে ৯০০

হাইতিতে হারিকেনে মৃতের সংখ্যা বেড়ে ৯০০

হাইতিতে হারিকেন ম্যাথিউয়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৯০০ ছাড়িয়েছে।

জাতিসংঘ এক সতর্কতায় বলেছে, হারিকেনের প্রভাব বেশ কিছু দিন থাকবে এ দ্বীপ রাষ্ট্রে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিবিসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

ঘূর্ণিঝড় হারিকেনের তা-বে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটির অধিকাংশ অঞ্চল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ-পূর্বাঞ্চলে উদ্ধারকারী দল পৌঁছেছে। তবে উদ্ধারাভিযান চালানো কঠিন হয়ে পড়েছে।

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের কারলোস ভেলেসো জানিয়েছেন, মারত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় স্থলপথে পৌঁছানোর কোনো সুযোগ নেই। আকাশ ও সাগর পথে পৌঁছাতে হচ্ছে, যা খুব চ্যালেঞ্জিং।

হারিকেন ম্যাথিউ পুরো গতিতে আঘাত হানে হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। সেখানকার প্রায় ৮০ ভাগ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ অঞ্চলে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

ম্যাথিউ এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের ওপর দিয়ে ১৭৭ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে। তবে গতিবেগ কমে ‘দুই ক্যাটাগরিতে’ প্রবাহিত হচ্ছে এটি। সাফির-সিম্পসন স্কেল অনুযায়ী, পাঁচ ক্যাটাগরির হারিকেন হলো সর্বোচ্চ গতিবেগের হারিকেন।

ক্যারিবীয় অঞ্চলে এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী হারিকেন হলো ম্যাথিউ। হাইতির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শুক্রবার নাগাদ হারিকেনে মৃতের সংখ্যা ৪০০ থেকে দ্বিগুণ হয়ে ৮০০ জনে দাঁড়িয়েছে। ম্যাথিউয়ের আঘাতে বিপর্যস্ত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বানের জলে ভেসে গেছে বিশাল অঞ্চল। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ চলছে। জেরেমিন শহরে প্রায় ৮০ শতাংশ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, ম্যাথিউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত প্রায় ৩ লাখ ৩৫ হাজার মানুষের জরুরি সাহায্য প্রয়োজন। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের হাইতির পরিচালক ভেলেসো বলেছেন, আগামী চার-পাঁচ দিন অথবা পাঁচ দিনের মধ্যে ক্ষয়ক্ষতি ও মৃতের প্রকৃত সংখ্যা জানা সম্ভব হবে।

এদিকে ফ্লোরিডার চারলেসটন শহরে হারিকেনের সতর্কতা হিসেবে কারফিউ জারি করা হয়েছে। নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে বাসিন্দাদের।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত