আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

নারীদের নিয়ে ট্রাম্পের অশালীন আলাপের অডিও ফাঁস

নারীদের নিয়ে ট্রাম্পের অশালীন আলাপের অডিও ফাঁস

নারীদের নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অশালীন আলাপের একটি অডিও ফাঁস হয়েছে।

এক কথোপকথনে ট্রাম্প বলেন, যখন আপনি স্টার, তখন নারীদের সঙ্গে যা খুশি করতে পারেন।

প্রায় ১০ বছর আগে ধারণ করা এ অডিওতে ট্রাম্প নারীদের ‘ভোগ্যপণ্য’ হিসেবে উল্লেখ করেছেন। বিবাহিত নারীর শয্যাসঙ্গী হওয়ার জন্য তার তীব্র আকাঙ্ক্ষার প্রকাশ ছিল ওই অডিওতে।

শুক্রবার ওয়াশিংটন পোস্ট অডিওটি প্রকাশ করে। টিভি উপস্থাপক বিলি বুশের সঙ্গে আলাপচারিতার সময় ধারণ করা হয় অডিওটি।

এক বিবাহিত নারীর সঙ্গে সময় কাটানোর জন্য তার পিছু নেওয়া এবং তার হদিস না পাওয়ার কথা অকপটে স্বীকার করেন ট্রাম্প। এ ছাড়া অন্য নারীদের সঙ্গে রোমান্স করা ও তাদের চুম্বন করার জন্য সুযোগ পাওয়ার বিষয়েও খোলামেলা কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এর আগেও নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচনায় পড়েন। তার দৃষ্টিতে- নারীরা শুধু ভোগের জন্য।

ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন ট্রাম্পকে ‘যৌনকামী’ হিসেবে উল্লেখ করেছেন। দুই প্রার্থীর প্রথম সরাসরি টেলিভিশন বিতর্কে ট্রাম্পকে ঘায়েল করতে তার নারীসম্পর্কিত দৃষ্টিভঙ্গি নিয়ে কঠোর আক্রমণ করেন হিলারি।

অডিওটি প্রকাশের পর ট্রাম্প বিবৃতি দিয়েছেন। তার দাবি, ‘১০ বছর আগের এ অডিও গোপন ও ব্যক্তিগত আলাপচারিতা। বিল ক্লিনটন আমার চেয়েও খারাপ করে বলেছেন।’

ট্রাম্পের এ অডিও প্রকাশের পর আবারও রিপাবলিকান পার্টির শীর্ষ নেতৃত্ব তার প্রতি খেপেছেন। রিপাবলিকান নেতা ও হাউস স্পিকার পল রায়ান রোববার উইসকনসিনে ট্রাম্পের এক সমাবেশে হাজির থাকতে চেয়েছিলেন। অডিও প্রকাশের পর তিনি ‘যাবেন না’ বলে জানিয়ে দিয়েছেন। ট্রাম্প বলেছেন, তার রানিংমেটে (ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী) সেখানে তার প্রতিনিধিত্ব করবে।

রিপাবলিকান নেতা জন ম্যাককেইন জানিয়েছেন, এ ধরনের অশালীন বক্তব্যের জন্য ট্রাম্প কোনো অজুহাত দেখাতে পারেন না। জেব বুশ বলেছেন, অডিওতে ট্রাম্পের যে কথোপকথন শুনেছেন, তাতে তিনি বিব্রত ও লজ্জিত।

রোববার হিলারি ও ট্রাম্পের মধ্যে দ্বিতীয় সরাসরি টেলিভিশন বিতর্ক হবে। তার আগেই ট্রাম্পকে ঘায়েল করার নতুন হাতিয়ার পেয়ে গেলেন হিলারি। আগের বিতর্কে হিলারি বিজয়ী হন। এ কারণে ট্রাম্পের ভোটার সমর্থন কিছুটা কমে যায়। দ্বিতীয় বিতর্কে হারলে ৮ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে জয়ের পথ অনেক কঠিন হবে ট্রাম্পের জন্য।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত