আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

দ্বিতীয় বিতর্কেও হিলারির জয়

দ্বিতীয় বিতর্কেও হিলারির জয়

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দ্বিতীয়বারের মত প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হয়েছিলেন ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সিএনএনের এক জরিপে জানানো হয়েছে, দ্বিতীয়বারের বিতর্কেও ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন হিলারি।

সোমবার মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে দু’জনের মুখোমুখি বিতর্ক শুরু হয়। বিতর্ক শেষ হয় সকাল সাড়ে ৮টায়। এই অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে ছিলেন এবিসি টেলিভিশনের মার্থা রাডাৎস ও সিএনএনের অ্যান্ডারসন কুপার। বিতর্কের পরপরই দু’প্রার্থীর মধ্যে কে এগিয়ে আছেন সে বিষয়ে জরিপ করা হয়।

জরিপে দেখা গেছে, হিলারি ক্লিনটনকে সমর্থন জানিয়েছেন ৫৭ ভাগ ভোটার। অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন ছিল ৩৪ শতাংশ ভোটারের।

এর আগে প্রথম বিতর্কে হিলারির প্রতি সমর্থন ছিল ৬২ ভাগ ভোটারের এবং ট্রাম্পের প্রতি সমর্থন ছিল ২৭ ভাগ ভোটারের। তবে দ্বিতীয় জরিপে নিজের শক্ত অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

স্বাস্থ্যসেবা, ট্রাম্পের বিতর্কিত ভিডিও, হিলারির ব্যক্তিগত মেইল, বিল ক্লিনটনের নারী আসক্তিসহ বিভিন্ন বিষয়ে একে অন্যকে তীর্যক মন্তব্য করতে ছাড়েননি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে এতটা বিদ্বেষপূর্ণ টেলিভিশন বিতর্ক অনেকেই এর আগে কখনো দেখেন নি বলে মন্তব্য করেছেন। হিলারি এবং ট্রাম্প পরস্পরের প্রতি যেভাবে ব্যক্তিগত বিদ্বেষপূর্ণ এবং আক্রমণাত্নক ভাষা ব্যবহার করেছেন তা একেবারেই নজিরবিহীন।

তবে বিতর্কের শেষের দিকে দুজনকেই কিছুটা বিনয়ী হতে দেখা গেছে। হিলারি সম্পর্কে ট্রাম্প বলেন, তিনি কখনো হাল ছাড়েন না। তিনি শেষ পর্যন্ত লড়াই করে যান। তিনি বেশ সংগ্রামী।

অপরদিকে হিলারি বলেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের সন্তানদের পছন্দ করেন। তার মতে ট্রাম্প যা কিছু করে, আমি তার প্রায় সবগুলোর সঙ্গেই একমত নই। কিন্তু তার সন্তানরা অসাধারণ।

প্রায় দেড় ঘণ্টার বিতর্কে উভয় প্রার্থী প্রায় ৪০ মিনিট করে সময় পেয়েছেন। তারা বেশ কিছু বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত