আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ট্রাম্পের বিরুদ্ধে শিশু ধর্ষণ মামলা

ট্রাম্পের বিরুদ্ধে শিশু ধর্ষণ মামলা

এবার শিশু ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ১৯৯৪ সালে এ কাজ করেছিলেন ট্রাম্প। মার্কিন ফেডারেল আদালতে ট্রাম্পের বিরুদ্ধে ৩৫ বছর বয়সী যে নারী মামলাটি করেছেন তিনি বলছেন, তাকেই ধর্ষণ করেছিলেন ট্রাম্প।

ব্রিটেনের গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়, মার্কিন ফেডারেল আদালতে ট্রাম্পের বিরুদ্ধে ওই মামলা হয়েছে। আদালতের বিচারক রনি আব্রামস নিউইয়র্কের একটি আদালতে ১৬ ডিসেম্বর এ অভিযোগের শুনানির দিন ধার্য করেন। তিনি বিচারপ্রক্রিয়া এগিয়ে নিতে উভয়পক্ষকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বানও জানিয়েছেন।

তবে অভিযোগটি অস্বীকার করেছেন ট্রাম্পের আইনজীবী। ট্রাম্পের আইনজীবী বলছেন, তার মক্কেলকে ছোট করার চেষ্টা এটি।

এর আগে ট্রাম্পের সাবেক স্ত্রী ইভানা তাদের বিবাহ বিচ্ছেদের সময় ১৯৯১ সালে তার বিরুদ্ধে ‘ধর্ষণের’ অভিযোগ তুলেছিলেন। ‘তারকা হলে পুরুষ নারীদের নিয়ে যা ইচ্ছা তাই করতে পারে’ এবং ‘সুন্দরী নারী দেখলেই আমি চুমু খাওয়ার চেষ্টা করি’- পুরনো একটি ভিডিও টেপে ট্রাম্পের এমন মন্তব্য সম্প্রতি ফাঁস হওয়ার পর কঠোর সমালোচনার মুখে রয়েছেন ট্রাম্প।

প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে তার সরে দাঁড়ানোর দাবিও উঠেছে। এরই মধ্যে ট্রাম্পের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা হলো।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত