আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

`এশিয়ায় ছড়িয়ে পড়তে পারে জিকা ভাইরাস`

`এশিয়ায় ছড়িয়ে পড়তে পারে জিকা ভাইরাস`

এশিয়ায় জিকা ভাইরাস ছড়িয়ে পড়ার বড় ধরনের আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তারা এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছে।

ডব্লিউএইচও জানায়, সিঙ্গাপুরে জিকা ভাইরাসের শত শত নমুনা পাওয়া গেছে। এ ছাড়া, থাইল্যান্ডে জিকা ভাইরাসের সঙ্গে সম্পৃক্ত মাথা ছোট হয়ে যাওয়ার দুটি ঘটনা নিশ্চিত করা হয়েছে।

এ পর্যন্ত বিশ্বের ৭০টি দেশে মশাবাহী জিকা ভাইরাস চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৯টি দেশ আছে।

ডব্লিউএইচও এর পরিচালক মার্গারেট চান জানান, জিকা ভাইরাসে নিরোধের উপায় খুঁজতে এখনো কাজ করে যাচ্ছেন বিশেষজ্ঞরা।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ডব্লিউএইচও এর এক বার্ষিক আঞ্চলিক সভায় তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, বিজ্ঞানীরা জিকা ভাইরাস বিষয়ে এখনো অনেক জটিল প্রশ্নের উত্তর খুঁজছেন।’

সাধারণ মানুষের ওপর জিকা ভাইরাসের প্রভাব কম হলেও গর্ভবতী নারীদের জন্য এটি ভয়ংকর। গর্ভবতী নারীরা জিকা ভাইরাসে আক্রান্ত হলে তাদের নবজাতকের মাথা ছোট হয়ে যাওয়াসহ মস্তিষ্কের নানা বিকৃতি ঘটে।

আফ্রিকার দেশ উগান্ডায় সৃষ্ট জিকা ভাইরাসের উপস্থিতি এশিয়ায় গত কয়েক দশক ধরেই ছিল। তবে সম্প্রতি এটি ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে বিশ্বের আরো কয়েকটি দেশে এর উদ্বেগজনক উপস্থিতি লক্ষ করা যায়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত