আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

দক্ষিণ কোরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১০

দক্ষিণ কোরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১০

দক্ষিণ কোরিয়ার একটি বাস দুর্ঘটনায় ১০ ব্যক্তি নিহত ও ৭ জন আহত হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নগরী উলসানের কাছে একটি মহসড়াকে এই দুর্ঘটনা ঘটে।

বাসটি দুর্ঘটনা কবলিত হওয়ার পর তাতে আগুন ধরে গেলে হতাহতের ঘটনা ঘটে বলে শুক্রবার (১৪ অক্টোবর) জানিয়েছে পুলিশ। তবে ঠিক কী কারণে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছিল তা এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত করতে পারেনি তারা। জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালককে আটক করা হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে মহাসড়কে ধরে ছুটে চলা অবস্থায় বাসটির সামনের চাকা বিস্ফোরিত হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কংক্রিটের রেলিংয়ে সজোরে আছড়ে পড়ে বাসটি এবং তাতে আগুন ধরে যায়। এ সময় বাসে ২০ জন আরোহী ছিলেন।

বাসের একটি দরজা কংক্রিটের দেয়ালে আটকে চাপা পড়ায় এবং দ্রুত বাসে আগুন ছড়িয়ে পড়ায় যাত্রীদের অধিকাংশের পক্ষে বাইরে বেরিয়ে আসা সম্ভব হয়নি বলে জানিয়েছেন অজ্ঞাত পরিচয়ের ওই প্রত্যক্ষদর্শী।

যাত্রীদের বেশির ভাগই ছিলেন অবসরপ্রাপ্ত চাকরিজীবী। তারা চীন সফর শেষে বিমানবন্দর থেকে ফিরছিলেন বলে জানা গেছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত