আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ভারতে পদদলিত হয়ে ২৪ জনের মৃত্যু

ভারতে পদদলিত হয়ে ২৪ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশের ভারানসিতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

শনিবারের এই দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই নারী বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারানসির ঐতিহাসিক রাজঘাট সেতুতে ধর্মীয় নেতা জয় গুরুদেবকে শ্রদ্ধা জানাতে গঙ্গা নদীর তীরে একত্রিত হওয়ার সময়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ অনুমান করছে, রাজঘাট সেতু ভেঙ্গে পড়ার গুজবে ভীত মানুষের ছোটাছুটির কারণে পদদলনের ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন, যতজনকে অনুমতি দেওয়া হয়েছিল তার থেকে বেশি মানুষ এসেছিল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা জানিয়ে এক টুইটারে পোস্টে বলেন,  ‘ভারানসিতে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। শোকাহত পরিবারদের জন্য সান্ত্বনা ও আহতদের জন্য প্রার্থনা।’

দ্বিতীয় আরেকটি টুইটে তিনি বলেন, ‘ভারানসির ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সবকিছু করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত