আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

নোবেল নিয়ে সাড়া নেই বব ডিলানের

নোবেল নিয়ে সাড়া নেই বব ডিলানের

সাহিত্যে নোবেল ঘোষণার পর ইতিমধ্যে পাঁচদিন পেরিয়ে গেছে। তবে এ ক’দিনেও কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানাননি এবারের বিজয়ী বিখ্যাত মার্কিন গায়ক ও ‍গীতিকার বব ডিলান। নোবেল কমিটি জানিয়েছে তারা ডিলানের সঙ্গে যোগাযোগের চেষ্টা বন্ধ করে দিয়েছেন।

মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সুইডিশ অ্যাকাডেমি এখনো জানে না বব ডিলান আদৌ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসবেন কি না?

অ্যাকাডেমির স্থায়ী সচিব সারা দানিউস বলেছেন,  ‘আমরা এখন কিছুই করছি না। আমি তার ঘনিষ্ঠজনের কাছে ইমেল পাঠিয়েছি। তিনি খুব বন্ধুসুলভভাবে আমার ইমেল গ্রহণ করেছেন। আমি মনে করি এটিই যথেষ্ট।’

গত সপ্তাহে নোবেলজয়ী হিসেবে ডিলানের নাম ঘোষণার কিছুক্ষণ পরেই তিনি লাস ভেগাসে একটি কনসার্টে অংশগ্রহণ করেন। কিন্তু ওই সময় তিনি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি।

প্রতি বছর ১০ ডিসেম্বর নোবেলজয়ীদের স্টকহোমে আমন্ত্রণ জানানো হয় তাদের সম্মাননাটি নেওয়ার জন্য। এ সময় বক্তৃতা দেন নোবেলজয়ীরা।

সারা দানিউস বলেন, ‘তিনি (ডিলান) যদি না আসতে চান, তাহলে না-ই বা এলেন। যে কোনোভাবেই এটা অনেক বড় আয়োজন হবে এবং এ সম্মাননার মালিক তিনিই থাকবেন।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত