আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

শেষ বিতর্কেও হারলেন ট্রাম্প

শেষ বিতর্কেও হারলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে তৃতীয় ও শেষ বিতর্কে ডেমোক্রেটিক পার্টি মনোনীত প্রার্থী হিলারি ক্লিনটনের কাছে হেরে গেছেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিতর্ক শেষে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন/ওআরসির জরিপে এ তথ্য উঠে এসেছে।

ইউনিভার্সিটি অব লাস ভেগাসে বুধবার রাত ৯টা থেকে বিতর্কে মুখোমুখি হন।  দ্বিতীয়বারের মতো এবারও মঞ্চে উঠে করমর্দন ছাড়াই বিতর্ক শুরু করেন হিলারি ও ট্রাম্প। এবারের বিতর্কের সঞ্চালক ছিলেন ফক্স নিউজের ক্রিস ওয়ালেস।

সিএনএনসহ বিভিন্ন গণমাধ্যমে ৯০ মিনিটের এই বিতর্ক সরাসরি সম্প্রচার করা হয়। সিএনএন/ওআরসির ফলাফল বলছে, ৫২ শতাংশ দর্শকের মতে হিলারি জয়ী হয়েছেন। এ ছাড়া ৩৯ শতাংশ দর্শক বলছেন, ট্রাম্প জয়ী হয়েছেন। সিএনএন/ওআরসির প্রথম ও দ্বিতীয় বিতর্কেও হিলারি জয়ী হয়েছিলেন।

বিতর্কে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জঘন্য নারী বলে মন্তব্য করেন ট্রাম্প। তবে হিলারিও ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পুতুল বলে মন্তব্য করেন।

তৃতীয় ও শেষ দফার বিতর্কে প্রেসিডেন্ট নির্বাচনে যদি হিলারি ক্লিনটনের কাছে হেরে যান তাহলে সেই ফলাফল মেনে নেবেন কিনা সেই প্রশ্নের জবাবে কোনো জবাব দেননি ট্রাম্প।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত