আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা ফিলিপাইনের

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা ফিলিপাইনের

যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছেদের ঘোষণা দিয়েছে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। একই সঙ্গে তিনি চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমা নিয়ে তৈরি হওয়া সংকট আলোচনার মাধ্যমে সমাধানে রাজি হয়েছেন।

বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হলে দেওয়া ভাষণে এসব কথা বলেছেন তিনি।

 দুতের্তে বর্তমান চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে রয়েছে। ইতিমধ্যে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিন পিংসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন।  দুতের্তে এবং শি জিন পিংয়ের মধ্যকার বৈঠকে বেশকিছু সহযোগিতা চুক্তি সই হয়েছে। ফিলিপাইনের বাণিজ্যমন্ত্রী র‌্যামন লোপেজ জানিয়েছেন, এই সফরে চীনের সঙ্গে ১৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি করেছেন দুতের্তে।

 বৃহস্পতিবার দুতের্তে বলেন, ‘এই ভেন্যুতে আমি যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্নতার ঘোষণা দিচ্ছি। কেবল সামরিক নয়, অর্থনৈতিক ও সামাজিক বিচ্ছিন্নতাও। আমেরিকা পরাজিত হয়েছে।’

 ফিলিপাইনের প্রেসিডেন্ট বলেন, ‘ আমি আপনাদের আদর্শের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।  আমি পুতিনের সঙ্গে কথা বলতে রাশিয়ায়ও যেতে পারি। আমি তাকে বলব চীন, ফিলিপাইন ও রাশিয়া আমরা এই তিন দেশ বিশ্বের বিরুদ্ধে।’

সম্প্রতি বেশ কয়েকটি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের সম্পর্কের অবনতি ঘটে। ফিলিপাইনের প্রেসিডেন্ট গত মাসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘বেশ্যাপুত্র’ বলেও সম্বোধন করেছিলেন। এমনকি তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাৎসরিক সামরিক মহড়ার সমাপ্তি ঘোষণা করেছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত