আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান এবং পাকিস্তান আওয়ামী তেহরিকের প্রধান তাহিরুল কাদরির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার দেশটির আদালত এ পরোয়ানা জারি করে। খবর ডন।

২০১৪ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পাকিস্তান টেলিভিশনের (পিটিভি) কার্যালয়ে হামলার অভিযোগে ইমরান খানসহ মোট ৭০ জনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত।

পিটিভি কার্যালয়ে হামলার ঘটনায় পুলিশ পিটিআই প্রধান ইমরান খান এবং পিএটি প্রধান তাহিরুল কাদরির বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনও রিপোর্ট জমা দিতে পারেনি। এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তানের অ্যান্টি-টেরোরিস্ট কোর্টের বিচারপতি কাওসার আব্বাস জাইদি। এরই পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে আগামী ১৭ নভম্বরের মধ্যে তাদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৪ সালে আর্থিক কেলেঙ্কারিতে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নাম জড়ানোয় তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছিল ইমরান খানের দল পিটিআই এবং তাহিরুল কাদরির দল পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি)।

এ ঘটনায় বিক্ষোভকারীরা পাকিস্তান টেলিভিশনের (পিটিভি) দফতরে ঢুকে ভাঙচুর করেছিল এবং পিটিভির কর্মীদের দফতর থেকে বের করে দিয়েছিল। ফলে কিছুক্ষণের জন্য পিটিভি নিউজ ও পিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল।

সেই মামলাতেই ইমরান খান, তাহিরুল কাদরিসহ মোট ৭০ জনকে গ্রেফতারের নির্দেশ দেয় পাকিস্তানের আদালত। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত