আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

পাকিস্তানে পুলিশ একাডেমিতে সন্ত্রাসী হামলায় নিহত ৫৯

পাকিস্তানে পুলিশ একাডেমিতে সন্ত্রাসী হামলায় নিহত ৫৯

পাকিস্তানের কোয়েটায় পুলিশ একাডেমিতে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৫৯ ক্যাডেট। আহত হয়েছেন কমপক্ষে ৯৭ জন। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ওই পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ দেয়া হয়। এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন ডন। এতে বলা হয়েছে, সোমবার রাতে তিন সন্ত্রাসী ওই প্রশিক্ষণ কলেজে হামলা চালায়। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কোরের সদস্যরা সেখানে অভিযান চালায়।

প্রাথমিক সংবাদ সম্মেলনে ইন্সপেক্টর জেনারেল ফ্রন্টিয়ার কোর (এফসি) মেজর জেনারেল শের আফগান কথা বলেন। তিনি অভিযান সম্পর্কে সাংবাদিকদের ধারণা দেন। বলেন, ঠিক এই মুহূর্তে হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে ২০ জনের বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৫ জন। তিনি আরও বলেন, হামলাকারীদের সঙ্গে যোগাযোগ রয়েছে আফগানিস্তানের দোসরদের। হামলাকারী তিন সন্ত্রাসীই নিহত হয়েছে। তারা আত্মঘাতী ‘ভেস্ট’ পরা ছিল। এর মাধ্যমে দু’সন্ত্রাসী নিজেদের উড়িয়ে দিয়েছে। ফলে হতাহতের সংখ্যা বেড়েছে। তবে তাদের তৃতীয়জনকে আমাদের সেনাবাহিনী গুলি করে হত্যা করেছে।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর সারফারাজ আহমেদ বুগতি বলেছেন, সেখানে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ সফলভাবে সম্পন্ন হয়েছে। হামলাকারীরা নিরাপত্তা রক্ষাকারীদের সঙ্গে কয়েক ঘন্টা গুলির লড়াই চালিয়েছে। এ সময় অনেককে জিম্মি করে তারা। নিরাপত্তা রক্ষাকারীরা বলেছেন, অপারেশন সম্পন্ন হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত