আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

হিলারির পরিকল্পনায় তৃতীয় বিশ্বযুদ্ধ বাধতে পারে : ট্রাম্প

হিলারির পরিকল্পনায় তৃতীয় বিশ্বযুদ্ধ বাধতে পারে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়া নিয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের পররাষ্ট্র নীতিবিষয়ক পরিকল্পনা তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাতে পারে।

স্থানীয় সময় মঙ্গলবার এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।

ট্রাম্পের মতে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা ছেড়ে দিতে সম্মত করানোর চেয়ে তথাকথিত ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করার ওপর বেশি নজর দেওয়া উচিত যুক্তরাষ্ট্রের।

সিরিয়ার আকাশে নো ফ্লাই জোনের (বিমান উড্ডয়ন বন্ধ থাকবে) প্রস্তাব করেছিলেন হিলারি ক্লিনটন। এ ধরনের চিন্তা রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নেতিবাচক করতে পারে বলে অনেকে মত দিয়েছেন।

তবে ক্লিনটনের প্রচারণা দলের ভাষ্য, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রবাসীকে ভয়ের মধ্যে রাখতে চান।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে অবস্থিত ‘ট্রাম্প ন্যাশনাল ডোরাল গলফ রিসোর্ট’-এ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প নিজ দল বিপাবলিকান পার্টির নেতাকর্মীদের আক্রমণ করেন। তিনি বলেন, ‘দলীয় ঐক্য থাকলে আমরা এ নির্বাচনে হিলারির কাছে হারব না।’

সিরিয়া নিয়ে হিলারির পরিকল্পনার পরিপ্রেক্ষিতে ট্রাম্প বলেন, ‘সিরিয়া নিয়ে হিলারি ক্লিনটনের কথা শুনলে আপনি শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাবেন।’

‘আপনি সিরিয়ার বিরুদ্ধে লড়াই করছেন না, আপনি লড়ছেন সিরিয়া, রাশিয়া ও ইরানের সঙ্গে, ঠিক?’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত