আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

বিমান হামলায় সিরিয়াতে শিশুসহ নিহত ২৬

বিমান হামলায় সিরিয়াতে শিশুসহ নিহত ২৬

সিরিয়ার ইদলিব শহরের একটি গ্রামে বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে বেশিরভাগ স্কুলগামী শিশু। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিব।

উদ্ধারকর্মী এবং পর্যবেক্ষক দলগুলো জানিয়েছে, বুধবার ইদলিবের হাস গ্রামের স্কুল এবং বিভিন্ন বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। সিরিয়ার বাশার সরকারের বাহিনী অথবা রাশিয়াকে অভিযুক্ত মনে করেন তারা।

ফেসবুকের নিজস্ব অ্যাকাউন্টে সিরিয়ার বেসামরিক নিরাপত্তা কর্মীদের নেটওয়ার্ক জানিয়েছে, হাস গ্রামের একটি আবাসিক এলাকা ও স্কুলে বিমান হামলাটি চালানো হয়েছে। এতে ২০ জন শিশু নিহত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সেনাসূত্রের বরাতে হাস গ্রামে হামলা চালিয়ে বেশ কয়েকজন বিদ্রোহী যোদ্ধাকে হত্যার কথা বলা হয়েছে। তবে এতে স্কুলে হামলার বিষয়টি সেখানে উল্লেখ করা হয়নি।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, যুদ্ধবিমান হাস গ্রামের একটি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলসহ বিভিন্ন স্থানে হামলা করেছে। এতে অন্তত একজন শিক্ষক এবং ১৫ জন শিশু নিহত হয়েছে।

সংস্থাটির প্রধান আব্দেল রহমান জানান, রাশিয়ার যুদ্ধ বিমান এ হামলা চালিয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী।

এ বিষয়ে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেন, এটি ভয়ঙ্কর ঘটনা। আমি আশা করি এ ঘটনায় আমরা জড়িত নই।

উল্লেখ্য, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পোর নিকটবর্তী ইদলিব প্রদেশ হচ্ছে আসাদ বিদ্রোহী যোদ্ধা নিয়ন্ত্রিত সবচেয়ে জনবহুল এলাকা। এই বিদ্রোহীদের মধ্যে রয়েছে দু'টি গোষ্ঠী জাতীয়তাবাদী ফ্রি সিরিয়ান আর্মি এবং আল কায়েদা সমর্থিত জাবহাত ফাতেহ আল শাম।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত