আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ভোটের আগেই নিজেকে প্রেসিডেন্ট দাবি করলেন ট্রাম্প

ভোটের আগেই নিজেকে প্রেসিডেন্ট দাবি করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভোটের আগেই নিজেকে প্রেসিডেন্ট দাবি করলেন।

তিনি বলেছেন, ‘নির্বাচন বাদ দাও, আমাকে প্রেসিডেন্ট পদে বিজয়ী ঘোষণা কর।’

ওহাইও রাজ্যের টলেডোতে বৃহস্পতিবার এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘এই মুহূর্ত থেকে আমি ভাবছি, আমাদের নির্বাচন বাতিল করা উচিত এবং ট্রাম্পকে এ পদ দেওয়া হোক।’

প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনের বিরোধিতা কঠোর বিরোধিতা করে ট্রাম্প নিজেকে প্রেসিডেন্ট পদে যোগ্য বলে আবারও দাবি করেন। এর আগে অনেক বার হিলারির সামর্থ নিয়ে প্রশ্ন তোলেন ট্রাম্প।

হিলারির বাণিজ্যনীতি সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তার বাণিজ্যনীতি খুবই খারাপ। তার সঙ্গে আমাদের ব্যাপক পার্থক্য রয়েছে।’

নিজেকে প্রেসিডেন্ট পদে বিজয়ী দাবি করা ট্রাম্প গত কয়েক সপ্তাহ থেকে ভোটার সমর্থনে হিলারির চেয়ে স্পষ্ট ব্যবধানে পিছিয়ে আছেন। জাতীয় পর্যায়ের জরিপগুলোতে উঠে এসেছে, নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগেও হিলারি চেয়ে ৬-১০ শতাংশ কম সমর্থন রয়েছে ট্রাম্পের দিকে।

রিপাবলিকান প্রার্থী ট্রাম্প দাবি করছেন, প্রেসিডেন্ট পদ তার কাছ থেকে চুরি করে নেওয়া হবে। কারণ নির্বাচনী ব্যবস্থা কারচুপিপূর্ণ। এই অভিযোগ তুলে নির্বাচনের ফল বর্জন করার ইঙ্গিত দেন ট্রাম্প। হিলারি পাল্টা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের মহান গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করছেন ট্রাম্প।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত