আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইতালিতে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইতালিতে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইতালিতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রাথমিকভাবে ওই ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ১ বলে জানিয়েছিল। পরে আবার ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৬ বলে জানানো হয়েছে। খবর রয়টার্স, বিবিসির।

স্থানীয় সময় রোববার আঘাত হানা ওই ভূমিকম্পে ইতালির মধ্যাঞ্চলের বেশ কিছু বাড়ি-ঘর এবং কয়েকটি ঐতিহাসিক গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে আগস্টের ২৪ তারিখে আরো একটি শক্তিশালী ভূমিকম্পে ৩শ’ মানুষ প্রাণ হারায়। রোববারের ভূমিকম্পে এখন পর্যন্ত বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে ক্ষতিগ্রস্ত বাড়িঘর এবং গির্জার ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে দেখা গেছে, নোরচিয়া শহরের প্রাণকেন্দ্রের একটি গির্জা ধসে পড়েছে। এমনকি শহরের বিভিন্ন অংশে এরই মধ্যে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঐতিহাসিক সেন্ট বেনেডিক্ট গির্জা এবং টাউন হল ভবনগুলোও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজধানী রোম এবং ভেনিস শহরের উত্তরাঞ্চলও ভূমিকম্পে কেঁপে উঠেছে। সেখানে ভূমিকম্পের গভীরতা ছিল ১ দশমিক ৫ কিলোমিটার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটি পেরুগিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে ৬৮ কিলোমিটার পূর্বে আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০৮ কিলোমিটার।

এর আগে বুধবার দেশটিতে ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের সময় রাজধানী রোমেও প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত