আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

এফবিআইয়ের সমালোচনায় হিলারির প্রচারণা শিবির

এফবিআইয়ের সমালোচনায় হিলারির প্রচারণা শিবির

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আর মাত্র এক সপ্তাহ বাকি। এর মধ্যেই ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের বিষয়ে নতুন করে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। তাদের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে হিলারির প্রচারণা শিবির। খবর বিবিসির।

একটি নির্বাচনী প্রচারণায় হিলারি ক্লিনটন বলেছেন, নির্বাচনের দুই সপ্তাহের কম সময় আগে এফবিআইএর এমন ঘোষণা নজিরবিহীন। এদিকে, এফবিআইএর পরিচালক জেমস কমি বলছেন, নতুন এই ইমেইলের বিষয়ে জানানো তিনি নৈতিকতা বোধ থেকেই করছেন ।

তার মতে, মার্কিন জনগণকে তিনি ভুল পথে পরিচালিত করতে চান না। তবে এফবিআইয়ের এমন কাজকে অদ্ভুত এবং নজিরবিহীন বলেছেন হিলারি।

তবে নতুন তদন্তের বিষয়ে মোটেও বিচলিত নন বলে জানিয়েছেন হিলারি। তার বিশ্বাস নতুন তদন্তে আগের সিদ্ধান্তের কোন পরিবর্তন হবে না। তবে নতুন তদন্তের ফলাফল যাই আসুক না কেন সেটা জনগণের কাছে প্রকাশ করতে এফবিআইকে আহ্বান জানিয়েছেন তিনি। হিলারির সমর্থকরাও এফবিআইয়ের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। 

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, নির্বাচনের এত কাছে এসে বিষয়টি জনগণের সামনে নিয়ে আসার জন্য দেশটির বিচার বিভাগীয় কর্মকর্তাদেরকেও সমালোচনা করা হয়েছে।

এদিকে, জেমস কোমি বলেছেন, তারা সাধারণভাবে কংগ্রেসকে বিষয়টি সম্পর্কে অবহিত করেননি। কেননা তারা জনগণকে ভুল পথে পরিচালিত করতে চাননা।

এদিকে, এই পরিস্থিতিকে পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করছে হিলারির প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রচারণা শিবির।

ট্রাম্প বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসের ওয়াটারগেট কেলেঙ্কারির পরেই হিলারির ইমেইলের বিষয়টি সবচেয়ে বড় রাজনৈতিক কেলেঙ্কারির ঘটনা।

শনিবার কলোরাডোতে এক জনসভায় ট্রাম্প বলেন, ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার করার বিষয়টি ছিল হিলারির ইচ্ছাকৃত এবং উদ্দেশ্য প্রণোদিত।

২০১৫ সালে প্রথম হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ব্যক্তিগত ইমেইল ব্যবহারের অভিযোগ উঠলেও তদন্তের পর গুরুতর কিছু পাওয়া যায়নি বলে এফবিআই জানিয়েছিল। এ কারণে তার বিরুদ্ধে কোন অভিযোগ না আনার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। কিন্তু নতুন করে আবারো হিলারির ই-মেইল নিয়ে তদন্ত করছে এফবিআই।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত