আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইতালিতে ভূমিকম্পে গৃহহীন ১৫ হাজার মানুষ

ইতালিতে ভূমিকম্পে গৃহহীন ১৫ হাজার মানুষ

ইতালিতে রোববার শক্তিশালী ভূমিকম্পে গৃহহীন হয়ে পড়েছে ১৫ হাজার মানুষ। দেশটির বেসামরিক নাগরিক রক্ষা সংস্থার কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

রোববার সকালে ইতালির মধ্যাঞ্চলে আঘাত হানে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। তবে এতে কেউ মারা না গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে আগস্টে একই অঞ্চলে ভূমিকম্পে নিহত হয়েছিল ৩ শতাধিক মানুষ।

রোববার ভূমিকম্পে অসংখ্য বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় অনেকে তাদের স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। তবে বেসামরিক নাগরিক রক্ষা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, তারা ১৫ হাজার লোককে সহযোগিতা করছেন। এদের মধ্যে ১০ হাজার লোককে তাবু দেওয়া হয়েছে। আরো কয়েক হাজার লোক তাদের গাড়ি ও ত্রিপলের নিচে রাত কাটিয়েছেন। অড্রিয়াটিক সাগর উপকূলের হোটেলগুলোতে আশ্রয় নিয়েছে প্রায় ৪ হাজার লোক।

এদিকে সোমবার দেশটিতে ১০০টির বেশি আফটার শক অনুভূত হয়েছে। এর মধ্যে একটির মাত্রা ছিল ৪ দশমিক ২।  রাজধানী রোমেও কম্পন অনুভূত হয়েছে।

প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত