আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

জিতলে মিশেল থাকবেন মন্ত্রিসভায় : হিলারি

জিতলে মিশেল থাকবেন মন্ত্রিসভায় : হিলারি

হিলারি ক্লিনটন বলেছেন, নির্বাচনে জিতলে তার মন্ত্রিসভায় থাকবেন ফার্স্ট লেডি মিশেল ওবামা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি বলেছেন, ‘মিশেল যদি কখনো সরকারের সঙ্গে যুক্ত হতে চান, তাহলে তিনি হবেন আমার সবচেয়ে ভালো পার্টনার।’

সোমবার মিশেল ওবামা সম্পর্কে হিলারি খোলামেলা কথা বলেছেন। এক্সট্রাটিভিকে হিলারি বলেছেন, ‘মিশেল পরিষ্কার করেছেন, বিশ্বব্যাপী মেয়েদের শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কাজ করতে চান তিনি। উইন্সটন-সালেমে (নর্থ ক্যারোলাইনা রাজ্যের একটি কাউন্টি) তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি যদি কখনো সরকারের সঙ্গে যুক্ত হন, তাহলে তিনি হবেন আমার জন্য সবচেয়ে ভালো পার্টনার।’

এক্সটাটিভির এক প্রশ্নের জবাবে হিলারি বলেন, ‘আমার মনে হয়, তিনি এ কাজ (সরকারি কাজ) থেকে বিরতি চাইছেন। কিন্তু তিনি যদি কখনো সরকারের সঙ্গে আসতে চান, তাহলে তার সঙ্গে আমি থাকব।’

হিলারির নির্বাচনী প্রচারের শেষ ধাপে এসে দারুণ চমক দেখিয়েছেন মিশেল ওবামা। তিনি যেসব সমাবেশে যোগ দিয়েছেন, সেসব স্থানে প্রচুর জনসমাগম হয়েছে। হিলারি আশাবাদী, তার সরকারের মিশেলকে পাবেন তিনি।

এদিকে, রোববার প্রেসিডেন্ট বারাক ওবামা তার স্ত্রী সম্পর্কে বলেছেন, মিলেশ কখনো প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন না। কিন্তু মিশেল যদি হিলারির সরকারে থাকেন, তবে সে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

মিশেল ও হিলারির মধ্যে সম্পর্ক হলো- তারা দুজনই যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি। বর্তমান প্রেসিডেন্ট ওবামার স্ত্রী মিশেল আর প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিলারি। এবার এবার ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী। নির্বাচনে জিতলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট।

উল্লেখ্য, ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে। এ নির্বাচনে হিলারির প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শেষ মুহূর্তে এসে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত