আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইন্দোনেশিয়ায় মালবাহী বিমান নিখোঁজ

ইন্দোনেশিয়ায় মালবাহী বিমান নিখোঁজ

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় সোমবার (৩১ অক্টোবর) চার ক্রুসহ একটি মালবাহী বিমান নিখোঁজ হয়েছে।

ইন্দোনেশিয়ার পরিবহণ মন্ত্রণালয় জানায়, বিমানটি সোমবার স্থানীয় সময় ৭টা ৫৭ মিনিটে প্রত্যন্ত পাপুয়া প্রদেশের তিমিকা নগরী থেকে লাগায় যাচ্ছিল। তিমিকা থেকে লাগা যেতে মাত্র ৩০ মিনিট সময় লাগে। বিমানটি স্থানীয় সময় ৮টা ২৩ মিনিটে লাগাতে অবতরণের জন্য নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করে। তবে বিমানটি আর অবতরণ করেনি এবং বিমানের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুটি পর্বতের মধ্য দিয়ে যাওয়ার সময় বিমান থেকে একটি জরুরী বার্তা পাঠানো হয়।

পরিবহণ মন্ত্রণালয়ের মুখপাত্র বামবাং এরভান স্থানীয় সরকারের উদ্ধৃতি দিয়ে বলেন, পানকেক জেলা প্রশাসনের মালামাল পরিবহণের কাজে বিমানটি ব্যবহার করা হচ্ছিল।

তিনি বিমান নিখোঁজের সময় ওই এলাকার আবহাওয়া সম্পর্কে বিস্তারিত জানাননি। স্থানীয় গণমাধ্যম জানায়, বিমানের মালামালের ভিতর নির্মাণ সামগ্রীও ছিল।

নিখোঁজ বিমানের অনুসন্ধানে তল্লাশি শুরু হয়েছে। বিমানের সব ক্রু ছিলেন ইন্দোনেশিয়ার নাগরিক।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত