আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে নির্বাচনে হামলার আশঙ্কা

যুক্তরাষ্ট্রে নির্বাচনে হামলার আশঙ্কা

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে আল কায়েদা হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির কর্মকর্তারা।

 যুক্তরাষ্ট্রে আগামী মঙ্গলবার, ৮ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই হামলা নির্বাচনের আগে কিংবা নির্বাচনের দিন হতে পারে বলে কর্মকর্তাদের শঙ্কা।

 কর্মকর্তারা জানান, নিউ ইয়র্ক, টেক্সাস ও ভার্জিনিয়ায় এই হামলা হতে পারে। এজন্য এসব অঙ্গরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

 ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র সরকারের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাষ্ট্রীয় কিছু গোয়েন্দা সংস্থা স্থানীয় ও বিভিন্ন অঙ্গরাজ্যের কর্মকর্তাদের হামলার হুমকির ব্যাপারে তথ্য দিয়েছেন। তবে এই হুমকি ‘ততটা গুরুতর’ নয় বলে জানিয়েছেন গোয়েন্দারা।

 হোয়াইট হাউস জানিয়েছে, আল কায়েদার হুমকি সম্পর্কে তারা ওয়াকিবহাল এবং নির্বাচনের দিন কিংবা তার আগে-পরে যে হামলার আশঙ্কা আছে, সে বিষয়ে তারা সচেতন।

 মার্কিন টেলিভিশন সিবিএস নিউজ সর্বপ্রথম আল কায়েদার হামলার এই হুমকি সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে। তারা বলে যে, নির্বাচনের আগের দিন সোমবার এ হামলার আশঙ্কা রয়েছে।

এক মার্কিন গোয়েন্দা বলেছেন, এই ধরনের ছোটখাট হুমকি তারা প্রায়ই পেয়ে থাকেন। তবে মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচন হওয়ায় এবারের হুমকিতে বাড়তি সতর্কতা গ্রহণ করা হচ্ছে।

 তিনি বলেন, ‘হয়ত আমাদেরকে ভুল পথে পরিচালিত করার জন্য এ হুমকি দেওয়া হয়েছে। অথবা আরেকটি হতে পারে যে, কোথায় হামলা চালাতে হবে এ বিষয়ে অন্য কারো মনোযোগ আকর্ষণের জন্য এ হুমকি দেওয়া হয়েছে।’

 নিউ ইয়র্ক ও নিউ জার্সির বন্দর কর্তপক্ষের মুখপাত্র স্টিভ কোলম্যান জানিয়েছেন, তারা নিউ ইয়র্ক সিটির বিমান বন্দর, টানেল ও ব্রিজগুলোতে (যেগুলো তারা পরিচালনা করে থাকেন) উচ্চ পর্যায়ের টহল শুরু করেছেন।

কোলম্যান আল কায়েদার হামলার হুমকি সম্পর্কে বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, হামলার হুমকি ‘সুনির্দিষ্ট নয় এবং এখনো তা খতিয়ে দেখা হচ্ছে’।

 নিউ ইয়র্ক পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘হামলার হুমকি সম্পর্কে আমরা জেনেছি। এ বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো ও জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্সের সঙ্গে আমাদের বিভাগ কাজ করছে।’

 যদিও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের মনোযোগ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের দিকে বেশি ঝুঁকেছে, আল কায়েদাকে এখনো তারা বড় সন্ত্রাসী সংগঠন হিসেবেই বিবেচনা করে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত