আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মার্কিন ভোটারদের হত্যার হুমকি আইএসের

মার্কিন ভোটারদের হত্যার হুমকি আইএসের

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের দিন ভোটারদের হত্যার হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। একই সঙ্গে গোষ্ঠীটি মুসলমানদের নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে।

জঙ্গি সংবাদ পর্যবেক্ষণ সংস্থা সাইট ইন্টিলিজেন্সের পরিচালক রিতা কাৎজের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে এ তথ্য জানিয়েছে।

রিতা কাৎজ জানিয়েছেন, আইএসের সংবাদমাধ্যম আল হায়াতে এক নিবন্ধে বলা হয়েছে, ‘ আইএস যোদ্ধারা আসবে তোমাদের হত্যা করতে এবং তোমাদের ভোটবাক্স গুড়িয়ে দিতে।’

‘দ্য মুরতাদ ভোট’শীর্ষক সাত পৃষ্ঠার ওই নিবন্ধে বলা হয়েছে, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে নীতি প্রণয়নে রিপাবলিকান ও ডেমোক্রেট দলের মধ্যে কোনো ফারাক নেই।

রিতা কাৎজ তার টুইটার অ্যাকাউন্টে নিবন্ধের কিছু অংশ তুলে ধরে বলেছেন, আইএস মার্কিন নির্বাচনের দিন হামলা চালিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করবে এবং এর মাধ্যমে গণমাধ্যমে মনোযোগ আদায়ের চেষ্টা করবে।’

এদিকে এফবিআই জানিয়েছে, সন্ত্রাসবিরোধী ইউনিট ও নিরাপত্তা বাহিনী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো হামলা ঠেকাতে কঠোর নজরদারি চালাচ্ছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত