আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। পরবর্তী চার বছরের জন্য নতুন প্রেসিডেন্ট বেছে নিতে রায় দেওয়া শুরু করেছেন ভোটাররা।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা থেকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় রাজ্যগুলোতে ভোট গ্রহণ শুরু হয়। পশ্চিম উপকূলের রাজ্যগুলোতে তা শুরু হবে আরো তিন ঘণ্টা পরে।

বিবিসির তথ্যমতে, ভোটের ফলাফল পাওয়া যাবে বাংলাদেশের স্থানীয় বুধবার সকাল ১০ থেকে। তবে রাজভেদে ফলাফল ঘোষণার সময়ে হেরফের হবে।

নির্বাচনী প্রচার-প্রচারণার ধামাকা শেষে ৮ নভেম্বর ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবারের নির্বাচন নানা দিক থেকে ঐতিহাসিক। উল্টো দিক থেকে নানা কারণে কলঙ্কের নির্বাচন এটি।

দুই প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প তাদের ব্যক্তিগত চরিত্র নিয়ে যে পরিমাণ কাদা ছোড়াছুড়ি করেছেন, তা আগে কোনো নির্বাচনে কখনো দেখা যায়নি। যে কারণে এ নির্বাচন গাম্ভীর্য হারিয়েছে, কিন্তু গুরুত্বের দিক থেকে নির্বাচন হচ্ছে নির্বাচনের মতোই।

এদিকে, নিউ হ্যাম্পশায়ার রাজ্যে মধ্যরাতে তিন কেন্দ্রে ভোট গ্রহণ হয়। এ তিন কেন্দ্রের প্রতিটিতে ভোটার সংখ্যা ১০০ জনের কম। ডিক্সভাইল নচ ও হার্ট’ লোকেশন কেন্দ্রে হিলারি জয়ী হলেও মিলসফিল্ডে জিতেছেন ট্রাম্প। তবে তিন কেন্দ্রে মোট ভোটে ৩৩-২৭ ভোটে এগিয়ে আছেন ট্রাম্প।

মঙ্গলবার ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন প্রায় ১২ কোটি ভোটার।  তবে এর আগে আগাম ভোট দিয়েছেন প্রায় সাড়ে চার কোটি ভোটার। ভোটের ফলাফল একসঙ্গে ঘোষণা করা হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক অর্থাৎ সরকারি ফল ঘোষণা করে থাকে কংগ্রেস। একটি দীর্ঘ প্রক্রিয়া শেষে এ ফল ঘোষণা করা হয়। তবে তার আগে বেসরকারি ফলাফলে কে বিজয়ী হয়েছেন, তা স্পষ্ট হওয়া যাবে। আর কয়েক ঘণ্টা পরেই জানা যাবে, কে হচ্ছেন প্রেসিডেন্ট হিলারি না ট্রাম্প?

শেয়ার করুন

পাঠকের মতামত