আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ভোট দিলেন হিলারি ও ট্রাম্প

ভোট দিলেন হিলারি ও ট্রাম্প

যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ট ট্রাম্প ভোট দিলেন। মঙ্গলবার স্থানীয় সকাল ৮টার দিকে নিউইয়র্কের একটি কেন্দ্রে ভোট দেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিলারি। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ভোট কেন্দ্রে তাকে দেখে অনেকেই শুভকামনা জানান।

এদিকে স্থানীয় সময় মঙ্গলবার সকালে ম্যানহাটনের একটি কেন্দ্রে ভোট দেন আরেক প্রার্থী রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ও মেয়ে ইভাঙ্কা। তারাও একই কেন্দ্রে ভোট দেন।

৪৫তম প্রেসিডেন্ট বেছে নিতে যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় মঙ্গলবার ভোর থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। একইসঙ্গে ১০০ আসনের সিনেটের ৩৪ এবং প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনেও নির্বাচন হচ্ছে। বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টা থেকে বিভিন্ন রাজ্যের ভোটের ফল পাওয়া যাবে।

এবারের নির্বাচনে ৫০টি অঙ্গরাজ্যের ১৪ কোটি ৬০ লাখ ভোটার নিবন্ধন করেছেন। এদের মধ্যে রেকর্ড চার কোটি ৪৯ লাখ ভোটার বুথে আগাম ভোট দিয়েছেন। দেশটিতে মোট ইলেক্টরাল কলেজের সদস্য রয়েছে ৫৩৮।

প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ২৭০টি ইলেক্টরাল ভোট বাগিয়ে নিতে হবে প্রার্থীকে। তবে শেষ পর্যন্ত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে হোয়াইট হাউসের দৌড়ে শেষ হাসি কে হাসবেন তা জানার জন্য অপেক্ষা করতে হবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত